সৌদিতে অগ্নিকাণ্ডে প্রাণ গেল ১০ বাংলাদেশির
- Details
- by ২৪ ডেস্ক
সৌদি আরবের রিয়াদের মানফুয়া এলাকায় সোফা তৈরির কারখানায় আগুন লেগে ১০ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত সবাই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। গতকাল রোববার রাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে।

নিহতরা হলেন- আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের বিশা গ্রামের সাগর (৩১) ও একই গ্রামের মজিদুল (৩৪), উদনপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩৫) ও হাসিবুল হাসান (২৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মহুন প্রামাণিক (৪২), সুমন প্রামাণিক, রুবেল হোসেন (৩০), কলি প্রামাণিক (৩৫) ও পারকাসুন্দা গ্রামের আবদুল জলিল (৩৮)।
এদিকে, এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যার নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রতিমন্ত্রী মো. নুরুল হক গণমাধ্যমকে বলেছেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এখনো মৃত্যুর সংখ্যা সম্পর্কে নিশ্চিত পাওয়া যায়নি। এখন পর্যন্ত আমরা শুনেছি মৃতের সংখ্যা প্রায় ১২। কেউ বলছেন ১৫, আবার কেউ বলছেন ১৭। আমরা তথ্য যাচাইয়ের চেষ্টা করছি। যাচাই শেষ হলে সঠিক সংখ্যা জানাতে পারব।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান, রোববার দুপুর আনুমানিক ২টায় রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় আগুন লাগে। এতে ঘটনাস্থলে ১৬ জন মারা গেছেন বলে সেখানে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত সবাই বাংলাদেশি। ড়ে যাওয়ায় মরদেহগুলো শনাক্ত করা দুরূহ হয়ে পড়েছে।
এ ঘটনায় রিয়াদে বাংলাদেশ দূতাবাস গভীর শোক জানিয়েছে। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে মৃত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্তকরণে স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।
নিহতদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে আত্রাই উপজেলা প্রশাসন বলছে, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে রিয়াদ শহরের ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন তারা। রোববার দুপুরে সেখানে আগুন লাগে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান রোববার রাতে গণমাধ্যমকে বলেন, সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এক শোক বার্তায় তিনি বলেন, সৌদি আরবে কর্মরত এই প্রবাসীদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। তাদের এই আকস্মিক প্রয়াণে তিনি গভীর শোকাহত। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন মন্ত্রী।
তিনি আরও জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা, ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.