ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে আশাবাদী ভারতীয় হাইকমিশনার, ‘সবকিছুই ইতিবাচক’
- Details
- by ২৪ ডেস্ক
ঢাকা-দিল্লি সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম সাক্ষাৎ শেষে তিনি বলেছেন, দুই পক্ষের মধ্যে অত্যন্ত ভালো ও ইতিবাচক আলোচনা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ অত্যন্ত ভালো হয়েছে এবং আলোচনার পুরো বিষয়টিই তার কাছে ইতিবাচক মনে হয়েছে।
দীনেশ ত্রিবেদী বলেন, খুবই ভালো আলোচনা হয়েছে। আমার কাছে সবই ইতিবাচক মনে হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হলেও তাকে একেবারেই অপরিচিত মনে হয়নি বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমানকে ‘খুব ভালো’ ও ‘হাম্বল’ (বিনয়ী) ব্যক্তি হিসেবে উল্লেখ করেন ভারতীয় হাইকমিশনার।
দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু ইস্যু থাকবেই। গণতান্ত্রিক দেশ হিসেবে দুই দেশেরই নিজস্ব বিষয় ও মতপার্থক্য থাকতে পারে। তবে উভয় দেশের মানুষের প্রত্যাশা একটি—ভালো সম্পর্ক।
হাইকমিশনার বলেন, ভালো দ্বিপক্ষীয় সম্পর্ক দুই দেশের জন্যই ‘উইন-উইন সিচুয়েশন’ তৈরি করবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক এবং ভৌগোলিক প্রতিবেশীসুলভ বন্ধন কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। তিনি বলেন, ‘আমরা শুধু সীমান্তই ভাগাভাগি করি না, আমরা স্বপ্নও ভাগাভাগি করি।’
সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছে, আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করা সম্ভব বলেও আশাবাদ জানান দীনেশ ত্রিবেদী। তার ভাষ্য, এমন কোনো সমস্যা নেই, যা দুই পক্ষ বসে সমাধান করতে পারবে না।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য বৈঠকের প্রসঙ্গেও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন তিনি। দীনেশ ত্রিবেদী বলেন, দুই নেতা একসঙ্গে বসে আলোচনা করলে বিভিন্ন বিষয় সমাধানের পথ তৈরি হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ভালো রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই দায়িত্ব নিয়ে ঢাকায় এসেছেন তিনি। ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও তিনি বেশ আত্মবিশ্বাসী বলে জানান।
এ সময় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার সংক্ষিপ্তভাবে বলেন, ‘হবে হবে, সবই ভালো, ইতিবাচক সবকিছুই হবে।’
এর আগে ভারতের হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গেও সাক্ষাৎ করেন। সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে ধারাবাহিক এসব বৈঠককে ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.