আপনি পড়ছেন

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে এক কর্মচারীকে কুপিয়ে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভিআইপি এলাকার সন্নিকটে বিমানবন্দর সড়কে দিনদুপুরে ঘটে যাওয়া এই দুঃসাহসিক হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। ক্ষতিগ্রস্ত ‘ডিএল পেট্রলপাম্প’-এর মালিক তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হক হওয়ায় ঘটনাটি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

উত্তরায় দিনদুপুরে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই!
টাকা ছিনতাই

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর পাম্পের ব্যবস্থাপক আবদুল করিম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ছয়-সাতজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেছেন। ছিনতাইয়ের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগ জানিয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, রোববার সকালে পাম্পের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ড ভ্যানের চালক খোরশেদ টাকাভর্তি ব্যাগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে আসা ছয়-সাতজনের একটি ছিনতাইকারী দল তাদের কাভার্ড ভ্যানের গতি রোধ করে। ছিনতাইকারীরা পিস্তলের ভয় দেখিয়ে এবং আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে আবদুল্লাহপুরের দিকে পালিয়ে যায়। পরে আহত আল আমিনকে চিকিৎসার জন্য বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন, প্রতিদিন নির্দিষ্ট সময়ে ব্যাংকটিতে টাকা জমা দিতে যাওয়ার বিষয়টি দুষ্কৃতকারীরা আগে থেকেই অনুসরণ করছিল। পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, পেট্রলপাম্পটির মালিক তাসীন আক্তার হকের মা প্রয়াত খুরশীদ জাহান হক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.