জ্বালানিমন্ত্রী: জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে চায় সরকার
- Details
- by ২৪ ডেস্ক
জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকার আগ্রহী বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে, বিশেষ করে জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের সংকটময় পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সংকটকে আরও জটিল করে কোনো পক্ষই লাভবান হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অতীতে উন্নয়নের নামে দীর্ঘ সময় ধরে নানা প্রকল্প নেওয়া হলেও অনেক ক্ষেত্রে প্রকৃত উন্নয়নের পরিবর্তে অর্থ উপার্জনের সুযোগকে গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান সরকার এ ধরনের প্রবণতা থেকে বেরিয়ে এসে জ্বালানি খাতকে আরও কার্যকর ও টেকসই করার চেষ্টা করছে।
সম্প্রতি একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বন্ধ হয়ে যাওয়ায় দেশজুড়ে গ্যাস সরবরাহে চাপ তৈরি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এর প্রভাব শিল্প খাতেও পড়ছে। এ পরিস্থিতিতে শিল্পমালিকদের সঙ্গে আলোচনা করে গ্যাস সংকট মোকাবিলার উদ্যোগ নেওয়া হবে। দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো যাতে সংকটের কারণে বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে, সরকার সে বিষয়েও নজর রাখছে।
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ধরনের প্রকল্প বাস্তবায়নে সরকারকে সতর্কতার সঙ্গে এগোতে হবে। কারণ কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কারণে বিভিন্ন আন্তর্জাতিক অর্থায়ন বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে।
সৌরবিদ্যুতের বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, সৌরশক্তির ব্যবহার বাড়াতে সরকার আগ্রাসীভাবে কাজ করছে। এটিকে ব্যবসায়িকভাবে কার্যকর করার জন্য ইতোমধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। দুই মাসের মধ্যে এ সংক্রান্ত নীতিমালা তৈরির কাজ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, নতুন নীতিমালা অনুযায়ী ওপেক্স মডেলে ঢাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় সৌরবিদ্যুতের বিস্তার ঘটানো হবে। এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগের সুযোগও সম্প্রসারিত হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.