জ্বালানি তেল আমদানি-বিক্রি সবার জন্য উন্মুক্ত হচ্ছে
- Details
- by ২৪ ডেস্ক
জ্বালানি তেলের আমদানি ও বিক্রিতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার। নির্দিষ্ট কোনো কোম্পানিকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং যোগ্য সব বেসরকারি প্রতিষ্ঠানকে সমান সুযোগ দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘এনার্জি সেক্টর: ক্রাইসিস, প্রসপেক্টস অ্যান্ড ওয়েজ ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রস্তাবিত নীতিমালা কার্যকর হলে রাষ্ট্রীয় মালিকানাধীন পদ্মা অয়েল, যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়ামের পাশাপাশি যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানও জ্বালানি তেল আমদানি ও বিক্রি করতে পারবে। এতে ভোক্তাদের জন্যও পছন্দের সুযোগ বাড়বে।
তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পাম্পের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের পাম্পও থাকলে ক্রেতারা নিজেদের পছন্দ ও সুবিধা অনুযায়ী জ্বালানি কিনতে পারবেন। সরকারি ব্যবস্থায় কম দামে তেল পাওয়া গেলে মানুষ সেখানে যাবে, আবার কেউ বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে কিনতে চাইলে সেই সুযোগও থাকবে।
জ্বালানি বাজারে বেসরকারি খাতের অংশগ্রহণের উদাহরণ হিসেবে ভারতের কথা উল্লেখ করেন মন্ত্রী। সেখানে সরকারি ও বেসরকারি—দুই ধরনের প্রতিষ্ঠানই জ্বালানি তেল বিক্রি করছে বলেও জানান তিনি।
সম্প্রতি মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে দেশে জ্বালানি সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, সেটিও বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে জানান মন্ত্রী।
তার ভাষ্য, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত থাকার পরও সংকটের আশঙ্কায় বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে দীর্ঘ সারি তৈরি হয়েছিল। কোথাও কোথাও সরবরাহ সাময়িকভাবে কমে যাওয়ার পাশাপাশি কালোবাজারির ঘটনাও ঘটেছিল। তবে সরকার শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়।
এই অভিজ্ঞতার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের জ্বালানি সরবরাহব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ইকবাল হাসান মাহমুদ।
তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা শুধু সরকারি খাতের মাধ্যমে পূরণ করা সম্ভব নয়। তাই গ্যাস, কয়লা ও পেট্রোলিয়ামসহ প্রাথমিক জ্বালানি খাতের অবকাঠামোতে বেসরকারি বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।
জ্বালানি তেলের ব্যবসায় বেসরকারি খাতের অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়েও কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, সরকার কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার জন্য নীতিমালা করছে—এমন ব্যাখ্যা সঠিক নয়। বরং একটি সাধারণ কাঠামোর মাধ্যমে যোগ্য সব প্রতিষ্ঠানকে ব্যবসার সুযোগ দেওয়াই সরকারের লক্ষ্য।
নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ ছড়ানোর কথাও উল্লেখ করে মন্ত্রী এসব দাবিকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেন।
একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক বিরোধিতা গণতান্ত্রিক ব্যবস্থার অংশ হলেও রাজনৈতিক স্বার্থে জ্বালানি সংকটকে ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করা জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর।
সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত জানান, আগামী সাড়ে চার বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে প্রায় ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে সরকার।
সরকারের লক্ষ্য, মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে নিশ্চিত করা। প্রস্তাবিত সক্ষমতার ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভূমিভিত্তিক ও ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে আসতে পারে বলে জানান তিনি।
ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের ক্ষেত্রে বিদ্যমান আমলাতান্ত্রিক জটিলতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান জ্বালানিমন্ত্রী।
তিনি বলেন, সিটি করপোরেশনগুলো সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী ভবন চিহ্নিত করবে। এরপর বেসরকারি বিনিয়োগকারীরা এসব প্রকল্পে অর্থায়ন করতে পারবেন এবং নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগের অর্থ তুলে নেওয়ার সুযোগ থাকবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.