আপনি পড়ছেন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ ভারতের প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত
রণধীর জয়সওয়াল

জয়সওয়াল বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার। প্রচলিত আইনি পদ্ধতি অনুসরণ করেই বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

এর আগে সোমবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি প্রধানমন্ত্রী উত্থাপন করেন। এর এক দিন পরই এ বিষয়ে ভারতের অবস্থান জানালেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই সন্দেহভাজন বর্তমানে ভারতে আটক রয়েছেন। তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে ঢাকার অনুরোধের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল এটিকে আইনি বিষয় হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, ওই হত্যাকাণ্ডের তদন্ত এখনো চলমান রয়েছে।

গত বছরের ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় চলতি বছরের মার্চে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স মামলার দুই মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, দুই পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এ সময় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধান পরাগ জৈন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার মধ্যে ঢাকায় কোনো বৈঠক হয়েছে কি না, জানতে চান সাংবাদিকরা।

জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য নতুন করে আমন্ত্রণ জানানোর কোনো পরিকল্পনা ভারতের আছে কি না, জানতে চাইলে জয়সওয়াল বলেন, গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল।

এর পাশাপাশি বিমসটেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য সম্প্রতি আমন্ত্রণ জানিয়েছে ভারত।

জয়সওয়াল বলেন, এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.