রাতে বাড়ছে মেট্রোরেলের ট্রেন, সেপ্টেম্বর থেকে চলবে রাত ১১টা পর্যন্ত
- Details
- by ২৪ ডেস্ক
রাতে মেট্রোরেলে যাত্রীদের চাপ সামলাতে ট্রেনের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। চলতি মাসের শেষ দিকে রাতে আরও দুটি ট্রেন চালু হতে পারে। এতে ট্রেনের মধ্যবর্তী বিরতি কমে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

একই সঙ্গে আগামী সেপ্টেম্বর থেকে রাতে মেট্রোরেলের চলাচলের সময় আরও ২০ মিনিট থেকে ৩০ মিনিট বাড়ানোর পরিকল্পনা করছে ডিএমটিসিএল। সবকিছু ঠিক থাকলে রাতে শেষ ট্রেন রাত ১১টার দিকে চলাচল করতে পারে।
ডিএমটিসিএল সূত্র জানায়, গত ৭ জুন থেকে রাতে দুই দিকেই মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিট করে বাড়ানো হয়েছে। তবে ট্রেনের সংখ্যা বাড়ানো না হওয়ায় শেষ দিকে একটি ট্রেনের পর আরেকটি ট্রেন পেতে যাত্রীদের প্রায় ২০ মিনিট অপেক্ষা করতে হচ্ছে। ফলে শেষ ট্রেনগুলোতে ব্যাপক ভিড় তৈরি হচ্ছে।
এই পরিস্থিতিতে আরও দুটি ট্রেন যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়তি ট্রেন দুটি চলাচল শুরু করলে বর্তমানে ২০ মিনিটের যে বিরতি রয়েছে, তা কমে প্রায় ৭ থেকে ৮ মিনিটে নেমে আসবে। এতে রাতে মেট্রোরেলে যাত্রী পরিবহন আরও স্বাচ্ছন্দ্য হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম বলেন, রাতে দুটি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দিন-তারিখ শিগগিরই চূড়ান্ত করা হবে। ট্রেন বাড়লে দুই ট্রেনের মধ্যবর্তী বিরতিও কমে আসবে। আগামী মাসে রাতে মেট্রোরেলের সময় বাড়ানোর বিষয়েও কাজ চলছে।
ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, রাতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়াতে অতিরিক্ত ট্রেন চালক বা অপারেটর প্রয়োজন হবে। এ জন্য নতুন অপারেটর নিয়োগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে তাদের প্রশিক্ষণ চলছে। আগামী ২৬ আগস্ট প্রশিক্ষণ শেষ হওয়ার কথা রয়েছে।
প্রশিক্ষণ শেষে নতুন অপারেটরদের দিয়ে ট্রেন পরিচালনা শুরু করা হবে। পাশাপাশি রাতে সময় বাড়ানোর পর রক্ষণাবেক্ষণসহ অন্যান্য কার্যক্রম কীভাবে পরিচালনা করা হবে, তা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চলছে।
বর্তমানে রাতে মতিঝিল থেকে উত্তরা অভিমুখে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ১০টায়। আর উত্তরা থেকে মতিঝিলের পথে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৫০ মিনিটে।
সকালে উত্তরা থেকে মতিঝিলের উদ্দেশে প্রথম মেট্রোরেল ছাড়ে সকাল সাড়ে ৬টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা অভিমুখে দিনের প্রথম ট্রেন ছাড়ে সকাল সোয়া ৭টায়। তবে সকালে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর কোনো পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্রোরেল কর্তৃপক্ষের প্রতি সাড়ে তিন মিনিট পরপর ট্রেন চালানোর সক্ষমতা রয়েছে। প্রকল্প গ্রহণের সময় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল পরিচালনার পরিকল্পনা থাকলেও পর্যাপ্ত লোকবলের অভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখন ধাপে ধাপে সময় ও ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলে প্রতিদিন প্রায় পাঁচ লাখ যাত্রী যাতায়াত করবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। বর্তমানে গড়ে প্রায় সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন।
কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের কাজও চলছে। বর্ধিত অংশ আগামী বছর চালু হতে পারে। সেটি চালু হলে প্রতিদিন মেট্রোরেলের যাত্রীসংখ্যা প্রায় ৬ লাখ ৭৭ হাজারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকায় মেট্রোরেলের যাত্রা শুরু হয় ২০২২ সালের ২৮ ডিসেম্বর। প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল শুরু হলেও পরে ধাপে ধাপে স্টেশন ও চলাচলের পরিধি বাড়ানো হয়। ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয়।
রাতে ট্রেনের সংখ্যা ও চলাচলের সময় বাড়ানো হলে বিশেষ করে অফিস, ব্যবসা ও বিভিন্ন প্রতিষ্ঠানে রাতে কর্মরত মানুষ এবং শেষ সময়ের যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.