আপনি পড়ছেন

দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসি থেকে আগামী ১৩ বছরে ১১৭ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরে ১১৭ কার্গো এলএনজি আনবে বাংলাদেশ
কার্গো এলএনজি

বুধবার (১২ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অনুমোদনের পর এখন মার্কিন প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সই করবে পেট্রোবাংলা। চলতি বছর ২০২৬ থেকে ২০৩৮ সাল পর্যন্ত এই এলএনজি আমদানি করা হবে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, গানভর ইউএসএ এলএলসি ২০২৬ সালে বাংলাদেশকে পাঁচ কার্গো এবং ২০২৭ সালে ছয় কার্গো এলএনজি সরবরাহ করবে। ২০২৮ সালে সরবরাহ করবে তিন কার্গো। এই ১৪ কার্গোর ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম এশিয়ার স্পট মার্কেটের বহুল ব্যবহৃত মূল্যসূচক জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) মূল্যের সঙ্গে অতিরিক্ত ০.০৮৭৫ ডলার নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২০২৮ সালে আরও তিন কার্গো এবং ২০২৯ থেকে ২০৩৮ সাল পর্যন্ত প্রতিবছর ১০ কার্গো করে এলএনজি সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। এই অংশে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে উত্তর আমেরিকার গ্যাসের প্রধান মূল্যসূচক হেনরি হাবের ১২১ শতাংশের সঙ্গে অতিরিক্ত ৫.২০ ডলার।

এর আগে গত শুক্রবার (৭ আগস্ট) গানভরের সঙ্গে এলএনজি আমদানির প্রস্তাবটি ফেরত পাঠিয়েছিল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। তখন ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত ১৪ কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জেকেএমের সঙ্গে অতিরিক্ত ০.৮৭৫ ডলার নির্ধারণ করা হয়েছিল।

পরবর্তীতে পেট্রোবাংলা মার্কিন প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা করে দাম কমাতে সক্ষম হয়। আলোচনার পর সংশোধিত দরে প্রস্তাবটি বুধবারের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় জ্বালানি ও বাণিজ্য সহযোগিতার অংশ হিসেবে দীর্ঘমেয়াদি চুক্তিতে এলএনজি আমদানির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ১৫ বছরে প্রায় ১৫ বিলিয়ন ডলার বা ১ হাজার ৫০০ কোটি ডলারের মার্কিন এলএনজি দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে আমদানির পরিকল্পনা করেছে সরকার। গানভরের সঙ্গে প্রস্তাবিত দীর্ঘমেয়াদি চুক্তিটিও ওই পরিকল্পনার অংশ বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরাসরি ক্রয় পদ্ধতিতে হংকং থেকে চলতি বছর দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদন করেছে। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ১৪.৯৫ ডলার।

এ ছাড়া যুক্তরাজ্যের ব্ল্যাককিউব ইন্টারন্যাশনাল থেকে প্রতি এমএমবিটিইউ ১৫.৫০ ডলার দরে দুই কার্গো এবং ওমানের ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে জেকেএমের সঙ্গে অতিরিক্ত ০.৫৪ ডলার দরে আরও দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

চলমান গ্যাস সংকটের মধ্যে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি—দুই ধরনের চুক্তির মাধ্যমে এলএনজি সরবরাহ নিশ্চিত করতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ঘাটতি মোকাবিলায় সহায়তা করবে বলে আশা করছে সরকার।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.