আপনি পড়ছেন

অবৈধ অটোরিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় দেশে বিদ্যুতের চাহিদা আকস্মিকভাবে বেড়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিদ্যুতের বাড়তি চাহিদার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী: অবৈধ অটোরিকশার কারণে হঠাৎ বেড়েছে বিদ্যুতের চাহিদা
ইকবাল হাসান মাহমুদ টুকু

মন্ত্রী বলেন, অবৈধ অটোরিকশার সংখ্যা বাড়ার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। দেশে গ্যাসের সরবরাহ বাড়াতে আরও তিনটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানান জ্বালানি মন্ত্রী।

তিনি বলেন, তিনটি টার্মিনালের মধ্যে একটি স্থাপনের জন্য ১০ থেকে ১২ দিন আগে অর্ডার দেওয়া হয়েছে। এ ছাড়া মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, গ্যাসের সরবরাহ বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন বিকল্প নিয়ে কাজ করছে। তেল আমদানি নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ টুকু এসব বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

তেল আমদানি বসুন্ধরাকে দেওয়া হচ্ছে—এমন আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো নীতিমালা তৈরি হয়নি। তিনি বলেন, তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। এ মুহূর্তে তার কিছু করার নেই, দিন গোনা ছাড়া।

দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান জ্বালানি মন্ত্রী।

বর্তমান সংকটের জন্য আওয়ামী লীগ সরকারের জ্বালানি নীতির সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ১৭ বছরে জ্বালানি খাতকে সংকটময় অবস্থায় নিয়ে গেছে।

তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট কাটিয়ে উঠতে সরকার স্বল্পমেয়াদি পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েও কাজ করছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.