বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে আসছে ১৯ এলএইচবি কোচ
- Details
- by ২৪ ডেস্ক
বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) থেকে ১৯টি নতুন এলএইচবি প্রযুক্তির ব্রডগেজ যাত্রীবাহী কোচ পাঠানোর প্রস্তুতি চলছে। বাংলাদেশ রেলওয়ের যাত্রীদের চাহিদা ও দেশের বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে কোচগুলোতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

ভারতের রেল মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে পরিচালনার ক্ষেত্রে বিশেষ পরিস্থিতি বিবেচনায় কোচগুলোর ছাদ শক্তিশালী করা হয়েছে। ফলে ভিড়ের সময়ে ছাদে অতিরিক্ত যাত্রী ওঠার কারণে চাপ সৃষ্টি হলেও তা সহ্য করতে পারবে কোচের কাঠামো। ১২ আগস্ট কাপুরথালার আরসিএফ থেকে প্রথম ১৯টি কোচের রেক বাংলাদেশে পাঠানোর কথা রয়েছে।
এই কোচগুলো ২০২৪ সালে ভারতের রেল মন্ত্রণালয়ের অধীন রপ্তানি সংস্থা রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস (রাইটস)-কে দেওয়া ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচের অর্ডারের অংশ। সাত ধরনের কোচ সরবরাহের জন্য ওই চুক্তি করা হয়।
ভারতের রেল মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, নতুন কোচগুলোতে যাত্রীদের আরাম ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এসি কোচে ফ্যান, সমন্বিত সিসিটিভি নজরদারি, যাত্রী সতর্কীকরণ ব্যবস্থা, আংশিক খোলা যায় এমন জানালা, শিশু পরিচর্যা কক্ষ এবং নামাজের কক্ষ রাখা হয়েছে।
এ ছাড়া কোচের আসনে হেলান দেওয়ার সুবিধা রয়েছে। স্টেইনলেস স্টিলের হাতল ও পা রাখার জায়গাও রাখা হয়েছে। ফলে দীর্ঘ ভ্রমণে যাত্রীরা তুলনামূলক স্বাচ্ছন্দ্যে বসতে পারবেন।
১৯টি কোচের প্রথম রেকে থাকবে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, ১১টি নন-এসি চেয়ার কোচ এবং দুটি পাওয়ার কার।
কোচগুলোতে ইউরোপীয় মানের ইএন ১৫২২৭ অনুসরণ করে দুর্ঘটনা মোকাবিলায় সক্ষম নকশা ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের রেল কর্তৃপক্ষ।
সংঘর্ষের ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তা বাড়াতে কোচের বডি শেলের নকশাতেও পরিবর্তন আনা হয়েছে। এতে দুর্ঘটনার সময় আঘাতের চাপ তুলনামূলকভাবে ভালোভাবে সামলানো সম্ভব হবে।
কোচগুলোর বৈদ্যুতিক ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। ভারতীয় রেলের প্রচলিত ৭৫০ ভোল্টের পরিবর্তে বাংলাদেশ রেলওয়ের জন্য তৈরি এসব কোচ ৪১৫ ভোল্টে পরিচালিত হবে।
গত এপ্রিল মাসে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জাতীয় সংসদে জানিয়েছিলেন, ভারত থেকে বাংলাদেশ ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ আমদানি করবে। ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে পর্যায়ক্রমে এসব কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।
এর আগে রাইটস লিমিটেড বাংলাদেশ রেলওয়েকে ১২০টি ব্রডগেজ এলএইচবি যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ সরবরাহ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পেও কাজ করেছে।
২০২৬ সালের মে মাসে রাইটসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাহুল মিথাল জানিয়েছিলেন, কোচ সরবরাহের গতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রথম রেক সরবরাহের পর চলতি অর্থবছরে আরও তিন থেকে চারটি রেক সরবরাহের লক্ষ্য রয়েছে।
নতুন এলএইচবি কোচগুলো যুক্ত হলে বাংলাদেশ রেলওয়ের যাত্রীসেবা, নিরাপত্তা ও পরিচালন সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.