আপনি পড়ছেন

দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রাখতে চলতি আগস্ট মাসে আরও পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এসব চালানে মোট প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি থাকবে।

আগস্টেই আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার
কার্গো এলএনজি

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) একেএম মিজানুর রহমান বলেন, গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে আগস্টে অতিরিক্ত পাঁচ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করা হয়েছে। স্পট মার্কেট, দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এসব এলএনজি কেনা হয়েছে।

তিনি বলেন, দেশে জ্বালানির চাহিদা ক্রমেই বাড়ছে। এ চাহিদা মেটাতে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির পাশাপাশি স্পট মার্কেট থেকেও নিয়মিত এলএনজি আমদানি করা হচ্ছে। গড়ে প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, আগস্টে সব মিলিয়ে ৯ কার্গো এলএনজি আমদানি করা হবে। এর মধ্যে ইতোমধ্যে চারটি কার্গো দেশে পৌঁছেছে। বাকি পাঁচটি কার্গো ১৭, ২১, ২৩, ২৭ ও ৩০ আগস্ট দেশে পৌঁছানোর কথা রয়েছে। সব মিলিয়ে চলতি মাসে আমদানি করা নয় কার্গোতে প্রায় ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকবে।

আগস্টের এলএনজি আমদানির মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় একটি, স্বল্পমেয়াদি চুক্তিতে পাঁচটি এবং স্পট মার্কেট থেকে তিনটি কার্গো কেনা হয়েছে।

এর আগে জুলাই মাসে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তি এবং স্পট মার্কেটের মাধ্যমে মোট ১১ কার্গো এলএনজি আমদানি করা হয়। এসব চালানে প্রায় ৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ এলএনজি ছিল।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুযায়ী, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতারভিত্তিক কাতার এনার্জি এবং ওমানের জ্বালানি ও পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং বাংলাদেশে এলএনজি সরবরাহ করে। এছাড়া ওকিউ ট্রেডিং স্বল্পমেয়াদি চুক্তির আওতাতেও এলএনজি সরবরাহ করছে।

সরকার প্রয়োজন অনুযায়ী সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদন নিয়ে স্পট মার্কেট থেকেও এলএনজি আমদানি করে থাকে। দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্পসহ বিভিন্ন খাতে গ্যাসের চাহিদা পূরণে এলএনজি আমদানিকে গুরুত্বপূর্ণ উৎস হিসেবে ব্যবহার করা হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.