রাষ্ট্রপতি নির্বাচনে ইসিতে জমা পড়েছে ৩ মনোনয়নপত্র
- Details
- by ২৪ ডেস্ক
রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচন কমিশনে (ইসি) মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের দুটি মনোনয়নপত্র রয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে।
ইসি সচিব বলেন, ‘আমরা তিনটি মনোনয়নপত্র পেয়েছি। এর মধ্যে অলি আহমদের দুটি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুজন।’
অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমা দেওয়ার কারণ জানতে চাইলে আখতার আহমেদ বলেন, কেন দুটি মনোনয়নপত্র দেওয়া হয়েছে, সেটি সংশ্লিষ্টরাই বলতে পারবেন। তবে আইন অনুযায়ী, যাচাই-বাছাইয়ে প্রথম মনোনয়নপত্র বৈধ হলে দ্বিতীয়টি আর যাচাই করার প্রয়োজন হবে না।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এ সময় সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা সহযোগিতার জন্য উপস্থিত থাকবেন।
এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে অলি আহমদের একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। পরে বিকেলে তাঁর পক্ষে আরও একটি মনোনয়নপত্র জমা পড়ে। বিকেলে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রও জমা দেওয়া হয়।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ১৮ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে প্রার্থীর সংখ্যা চূড়ান্ত হলে নির্বাচনের পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেবে নির্বাচন কমিশন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.