আপনি পড়ছেন

দেশের ২৩তম রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পালন করা এই বর্ষীয়ান রাজনীতিবিদকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাঁচ দশকের দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে মাঠপর্যায়ের নেতৃত্ব থেকে শুরু করে তিনি এখন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়ার দ্বারপ্রান্তে।

তৃণমূল পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়ার সময় বাম ধারার ছাত্র রাজনীতি দিয়ে সাংগঠনিক পথচলা শুরু করেন তিনি। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন এবং পরবর্তীতে ঢাকা কলেজে শিক্ষকতা করেন। একপর্যায়ে সরকারি চাকরি ছেড়ে ১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি প্রত্যক্ষ রাজনীতিতে আসেন।

নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় বিএনপিতে যোগ দিয়ে জেলা সভাপতি থেকে শুরু করে কৃষক দলের শীর্ষ দায়িত্ব সামলান মির্জা ফখরুল। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে জয়ী হলেও তৎকালীন ভোট কারচুপির প্রতিবাদে শপথ গ্রহণ থেকে বিরত থাকেন।

বিগত এক-এগারো পরবর্তী সময় এবং আওয়ামী লীগ সরকারের সময়ে দলের শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে রাজপথের মূল কাণ্ডারী হিসেবে আবির্ভূত হন তিনি। আন্দোলন পরিচালনা করতে গিয়ে একাধিকবার কারাবরণ করা এই নেতা ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব লাভ করেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও দলের চরম প্রতিকূলতায় ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে এই পদে বেছে নেওয়া হয়েছে।

পারিবারিক জীবনে আইনজীবী বাবা মির্জা রুহুল আমিনের পদাঙ্ক অনুসরণ করা ফখরুল ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন। তার সহধর্মিণী রাহাত আরা বেগম অবসরপ্রাপ্ত আর্থিক কর্মকর্তা এবং দুই কন্যা মির্জা শামারুহ ও মির্জা সাফারুহ নিজেদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.