তারেক রহমানের ভারত সফর: আগের তথ্যই দিলেন জয়সওয়াল
- Details
- by ২৪ ডেস্ক
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে নতুন কোনো অগ্রগতির তথ্য জানায়নি ভারত। দ্বিপক্ষীয় সফর কিংবা ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে-পরে তার ভারত সফরের দিনক্ষণ এবং শেখ হাসিনাকে প্রত্যর্পণের শর্তসংক্রান্ত জল্পনার বিষয়ে দেশটি তাদের আগের দেওয়া আমন্ত্রণের বিষয়টিই পুনরায় উল্লেখ করেছে।

নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আগেই দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বেও তাকে আমন্ত্রণ জানানো হয়। এই বিষয়ে কোনো নতুন অগ্রগতি হলে পরবর্তীতে তা জানানো হবে।
চলতি মাসের শুরুতে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনলাইনে সাংবাদিকদের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। বাংলাদেশ সরকারের তীব্র প্রতিবাদের পর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। ঢাকার বার্তা নিয়ে তিনি দিল্লি গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার পর প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা জোরদার হয়।
ব্রিফিংয়ে সাংবাদিকেরা জানতে চান, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকসের আগে নাকি পরে ভারতে যাবেন এবং শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ কোনো শর্ত দিয়েছে কি না। মুখপাত্র এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো উত্তর না দিয়ে আগের আমন্ত্রণের কথাই বহাল রাখেন।
এদিকে বাংলাদেশে বাড়তি ডিজেল সরবরাহের অনুরোধ প্রসঙ্গে জয়সওয়াল উল্লেখ করেন, বিদ্যমান বোঝাপড়ার ভিত্তিতেই জ্বালানি সরবরাহ করা হয়। বাড়তি সরবরাহের বিষয়টি ভারতের নিজস্ব চাহিদা ও শোধনাগারের সক্ষমতার ওপর ভিত্তি করে বিবেচনা করা হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.