আপনি পড়ছেন

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর এবং কল্যাণ সুবিধা পেতে আর কোনো হয়রানির শিকার হতে হবে না। শনিবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন দেশের ৬৪ জেলায় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ও আইবাস++ (iBAS++) পদ্ধতির মাধ্যমে এই সুবিধা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী: হয়রানি ছাড়াই মিলবে শিক্ষকদের অবসর সুবিধা
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী বলেন, ‘যে শিক্ষকরা লাখ লাখ শিক্ষার্থীকে নীতি, নৈতিকতা ও আদর্শ শেখান, তাদের নিজেদের পাওনা টাকা তুলতে ঘুষ দিতে হবে কিংবা দ্বারে দ্বারে ঘুরতে হবে—এটা হতে পারে না। আপনাদের ন্যায্য পাওনা সময়মতো, অনলাইনে এবং কোনো ভোগান্তি ছাড়াই অ্যাকাউন্টে পৌঁছে যাবে।’

তিনি জানান, জনগণের নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনায় থাকা পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা যেন কোনো ধরনের প্রশাসনিক জটিলতা ছাড়াই প্রাপ্য অর্থ পান, তা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালানো হবে। অনুষ্ঠানে তিনি প্রতীকীভাবে ১০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর হাতে সুবিধার চেক তুলে দেন।

কর্মকর্তারা জানান, এই বিতরণ কর্মসূচির আওতায় ১ লাখ ২৩ হাজারের বেশি অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীকে আনা হয়েছে। বিগত চার বছরের বকেয়া পরিশোধ করতে সরকার এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। সব জেলার সুবিধাভোগীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে একযোগে এই অর্থ পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ২০২২ সাল থেকে বহু শিক্ষক তাদের পাওনা পাওয়ার অপেক্ষায় ছিলেন। অতীতে ভুয়া ইনডেক্স তৈরি এবং ফান্ডের অর্থের অপব্যবহারের কারণে দুটি ফান্ডই প্রযুক্তিগত ও আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সরাসরি অর্থ পরিশোধ করায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও দুর্নীতির সুযোগ বন্ধ হবে।

বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, ১৯৯১ সালে শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং ২০০২ সালে অবসর সুবিধা বোর্ড গঠনে তার বড় ভূমিকা ছিল। পাশাপাশি নারী শিক্ষার বিস্তার ও উপবৃত্তি চালুর ক্ষেত্রেও তার অবদানের কথা স্মরণ করেন তিনি।

অবসর গ্রহণের পরও সমাজে নৈতিক ও পারিবারিক মূল্যবোধ রক্ষায় শিক্ষকদের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। এছাড়া ভার্চুয়ালি বিভিন্ন জেলার শিক্ষকরা যুক্ত হয়ে তাদের অনুভূতি প্রকাশ করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.