আসিফ নজরুল: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে স্বাধীনতা আসত না
- Details
- by ২৪ ডেস্ক
বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য ও অতুলনীয় বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হতো না। শনিবার (১৫ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল লিখেছেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর অনেক কারণ রয়েছে। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে তার অবদান অনস্বীকার্য ও অতুলনীয়। তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি।
তিনি আরও বলেন, ওই দীর্ঘ সময়ে গণতন্ত্র, মানুষের অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক ভিন্নমতের প্রতি বঙ্গবন্ধুর সুস্পষ্ট অঙ্গীকার ছিল। ১৯৭২ সালের ৪ নভেম্বর পর্যন্ত গণপরিষদের বিতর্কের দলিলেও এর প্রতিফলন পাওয়া যায় বলে উল্লেখ করেন তিনি।
তবে বঙ্গবন্ধুর শাসনামল নিয়েও সমালোচনা করেন আসিফ নজরুল। তার ভাষ্য, দেশ পরিচালনায় বঙ্গবন্ধু দক্ষ ছিলেন না। ১৯৭১-পরবর্তী সময়ে বাংলাদেশ পরিচালনা করাও নানা কারণে অত্যন্ত কঠিন ছিল। কিন্তু এসব কারণ তার পরবর্তী সময়ে ক্রমে আরও কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী শাসকে পরিণত হওয়ার বিষয়টিকে যৌক্তিকতা দেয় না।
তিনি বলেন, বঙ্গবন্ধুর শাসনামলের দুর্ভিক্ষ, নির্বিচার হত্যা এবং একদলীয় শাসন প্রতিষ্ঠার বাস্তবতাও কোনো কিছু দিয়ে আড়াল করা যায় না।
আসিফ নজরুল বলেন, কয়েক বছরের দুঃশাসনের স্মৃতি থাকা সত্ত্বেও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর জীবনব্যাপী অবদানের কারণে বহু মানুষ তাকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। তিনি নিজেকেও সেই মানুষদের একজন হিসেবে উল্লেখ করেন।
শেখ হাসিনার শাসনামল প্রসঙ্গে তিনি বলেন, তার শাসন ছিল ‘আইডেনটিটি-বেসড ফ্যাসিজমের’ একটি নিকৃষ্ট উদাহরণ। নিজের শাসন চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা তার বাবাকে যথেচ্ছভাবে ব্যবহার করেছেন বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, এ কারণেই বঙ্গবন্ধু জুলাই গণঅভ্যুত্থানের প্রতিপক্ষ হয়ে উঠেছিলেন এবং শেখ হাসিনার আমলে বঙ্গবন্ধুর ‘দ্বিতীয় মৃত্যু’ ঘটেছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্য নিহত হওয়ার প্রসঙ্গ তুলে ধরে আসিফ নজরুল বলেন, এটি ছিল একটি নির্মম হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে তার জন্য দোয়া করেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.