আপনি পড়ছেন

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের বিষয়ে দিল্লির কাছ থেকে আনুষ্ঠানিক ও সুনির্দিষ্ট নিশ্চয়তা চায় বাংলাদেশ। এই নিশ্চয়তা পাওয়া গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিবিসি বাংলা। ঢাকার একাধিক সরকারি সূত্রের বরাত দিয়ে গত ১৪ আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

হাসিনার তৎপরতা বন্ধে নিশ্চয়তা মিললেই চূড়ান্ত হবে তারেকের ভারত সফর
তারেক রহমান

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে ভারত ইতিমধ্যে বাংলাদেশকে প্রাথমিকভাবে আশ্বস্ত করলেও সফর চূড়ান্ত করার আগে আরও স্পষ্ট ও পূর্ণাঙ্গ নিশ্চয়তা চায় ঢাকা।

বাংলাদেশের কর্মকর্তাদের অভিযোগ, শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য দেশের অভ্যন্তরে রাজনৈতিক বিতর্ক তৈরি করছে এবং এতে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই বিষয়টিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখছে ঢাকা।

সরকারি সূত্রের বরাতে বিবিসি বাংলা জানায়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের প্রথম ভারত সফরের প্রস্তুতি চলছে। আগামী ২১ ও ২২ আগস্ট দুই দিনের সফরে তার নয়াদিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সফরের তারিখ কয়েক দিন এগিয়ে বা পিছিয়ে যেতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতই এই সফরের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশও সফরের বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছে। তবে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা বন্ধের বিষয়ে দিল্লির কাছ থেকে প্রয়োজনীয় নিশ্চয়তা পাওয়ার পরই সফরের বিষয়টি চূড়ান্ত করা হবে।

বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা কমিয়ে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিকে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তাকে এ আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ব্রিকস সম্মেলনে তিনি অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ সরকার।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.