৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি নভেম্বরে
- Details
- by ২৪ ডেস্ক
চলতি বছরের নভেম্বরে ৫১তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে এই বিসিএসে ঠিক কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি। পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পিএসসি সূত্র জানায়, বিসিএস পরীক্ষার নিয়মিত চক্র বজায় রাখতে ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। বরাবরের মতো জনপ্রশাসন মন্ত্রণালয় শূন্যপদের ক্যাডারভিত্তিক তালিকা পিএসসিতে পাঠাবে। মন্ত্রণালয়ের ছাড়পত্র ও শূন্যপদের বিবরণ পাওয়ার পরই মোট পদের সংখ্যা চূড়ান্ত করে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি।
সেশনজট কমাতে এক বছরের মধ্যে প্রতিটি বিসিএসের কার্যক্রম শেষ করে চূড়ান্ত ফলাফল প্রকাশের উদ্যোগ নিয়েছে পুনর্গঠিত পিএসসি। পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোমেন বলেন, ‘এক বছরের মধ্যে একটি বিসিএসের প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করাই এখন কমিশনের প্রধান মানদণ্ড।’
৫০তম বিসিএসে যে গতিতে কাজ শুরু হয়েছে, ৫১তম বিসিএসেও একই ধারা বজায় রাখতে চায় কমিশন। বর্তমানে ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে। এই পরীক্ষার মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার পদে মোট ২ হাজার ১৫০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদ রয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১১৭ জন এবং শিক্ষা ক্যাডারেও উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা নিয়োগ পাবেন। মৌখিক পরীক্ষা শেষে নভেম্বরের মধ্যেই ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে কমিশন।
এদিকে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের গতি বাড়ালেও চূড়ান্ত নিয়োগে বিলম্ব নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে উদ্বেগ কাটছে না। কমিশনের চূড়ান্ত সুপারিশের পর পুলিশ ভেরিফিকেশন বা তথ্য যাচাই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লেগে যায়। এই যাচাই সম্পন্ন করে চূড়ান্ত গেজেট প্রকাশের দায়িত্ব জনপ্রশাসন মন্ত্রণালয়ের।
প্রার্থীরা জানান, পুলিশ ভেরিফিকেশনে দীর্ঘসূত্রতার কারণে পিএসসির দ্রুত পরীক্ষা ও ফল প্রকাশের সুফল তারা পুরোপুরি পাচ্ছেন না। পিএসসি সব প্রক্রিয়া শেষ করা সত্ত্বেও ৪৫তম, ৪৬তম ও ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট এখনো প্রকাশিত হয়নি। দ্রুত সরকারি চাকরিতে যোগদানের সুযোগ তৈরি করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত শেষ করাসহ পিএসসি ও মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয়ের দাবি জানিয়েছেন প্রার্থীরা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.