আপনি পড়ছেন

কুষ্টিয়া-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে শহরের থানাপাড়া জামে মসজিদের সামনে ছয় রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। হামলায় গাড়িটির পেছনের কাচসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর
আমির হামজার গাড়ি ভাঙচুর

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি গণ অধিকার পরিষদকে নিয়ে আমির হামজার একটি বক্তব্যের প্রতিবাদে শনিবার বিকেলে ছয় রাস্তার মোড়ে সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা। সন্ধ্যায় আমির হামজা গাড়িতে করে ওই এলাকা দিয়ে নিজের বাসার দিকে যাওয়ার সময় সমাবেশ থেকে স্লোগান দেওয়া হয়।

একপর্যায়ে আমির হামজার গাড়িবহরের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ধাক্কাধাক্কি ও পাল্টাপাল্টি স্লোগান শুরু হয়। পরে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। এতে আমির হামজার গাড়ির কাচ ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির খন্দকার এ কে এম আলী মহসীন অভিযোগ করে বলেন, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আমির হামজার গাড়িতে হামলা চালিয়েছেন।

তার দাবি, হামলার সময় বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন। তিনি জানান, হামলায় আমির হামজা আহত হননি এবং বর্তমানে তিনি নিজ বাসায় অবস্থান করছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার বলেন, গণ অধিকার পরিষদ ও জামায়াতের মধ্যে বিরোধের বিষয়টি বিএনপির ওপর চাপানো হচ্ছে। তিনি দাবি করেন, ছাত্রদলের নেতাকর্মীরা গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়েছেন এবং বিএনপি কোনো ধরনের সংঘাত চায় না।

এদিকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন দাবি করেছেন, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। তার দাবি, এতে সংগঠনটির ৪০-৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

ঘটনার পর সন্ধ্যা ৭টার দিকে আমির হামজার সমর্থকেরা গণ অধিকার পরিষদের জেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে শহরের হরিপুর সংযোগ সেতুর নিচে সংগঠনটির সাধারণ সম্পাদকের ব্যক্তিগত কার্যালয়েও ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়। এ সময় সাংবাদিকদের ওপরও হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

গণ অধিকার পরিষদের কুষ্টিয়া জেলার সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ বলেন, শান্তিপূর্ণ সমাবেশ শেষে ফেরার সময় আমির হামজার সমর্থকেরা তাদের ওপর হামলা চালান। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হোসেন জানান, রক্তাক্ত অবস্থায় তিনজন হাসপাতালে এসেছিলেন। তাদের শরীরে সামান্য কাটাছেঁড়ার চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে আমির হামজার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত তানভীর হোসাইন দাবি করেন, পুলিশ ও র‌্যাবের গাড়িবহর থাকা সত্ত্বেও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা আমির হামজার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তিনি নিজেও পায়ে আঘাত পেয়েছেন বলে জানান।

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। এর মধ্যেই হঠাৎ ভাঙচুরের ঘটনা ঘটে। আমির হামজা নিরাপদে বাসায় আছেন এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে ছয় রাস্তার মোড়সহ আশপাশের এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে প্রায় পাঁচ মিনিট পাল্টাপাল্টি ধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.