জিয়ার উন্নয়ন দর্শনে দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
- Details
- by ২৪ ডেস্ক
শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আদর্শকে ধারণ করে দেশকে একটি স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের সেবা নিশ্চিত করতে এবং অর্থনৈতিক ভিত মজবুত করতে সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

আসন্ন জাতীয় সংসদ অধিবেশনে আগামী ১০ বছরের সমন্বিত জ্বালানি পরিকল্পনা পেশ করা হবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে সরকারের চেয়ে বাস্তবসম্মত বিকল্প প্রস্তাব থাকলে তা বাস্তবায়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, সংকট নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে গঠনমূলক সমাধান নিয়ে আসাই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হওয়া উচিত।
জ্বালানি নিরাপত্তা জোরদারে দেশীয় সম্পদ উত্তোলনে বাপেক্সের সক্ষমতা বাড়ানো হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, কূপ খনন ও গ্যাস সংরক্ষণের সার্বিক নিয়ন্ত্রণ জাতীয় প্রতিষ্ঠানের অধীনেই রাখা হবে। আমদানি করা গ্যাস সরবরাহে যুক্ত বিশেষ জাহাজের একটিতে হঠাৎ ত্রুটি দেখা দেওয়ায় সাময়িক সংকট হলেও দ্রুত তা মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে নতুন জাহাজের বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছে।
চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৫০৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সরকারপ্রধান। এছাড়া শিক্ষায় সহায়তা হিসেবে আগামী এক মাসের মধ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ব্যাগ প্রদানের কার্যক্রম শুরু হবে।
কৃষি ও পানিসম্পদ ব্যবস্থাপনায় অতীতের খাল খনন কর্মসূচি পুনরায় চালু করার কথা তুলে ধরে তিনি জানান, স্বল্প সময়ের মধ্যে প্রায় ৯০০ কিলোমিটার খাল খনন সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি কৃষক কার্ড প্রদান, ১৩ লাখ কৃষকের ঋণ সুদসহ মওকুফ এবং প্রান্তিক নারীদের সহায়তায় ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে।
গণতান্ত্রিক জবাবদিহিতা রক্ষা করে জনকল্যাণমুখী রাষ্ট্র পরিচালনাই সরকারের প্রধান লক্ষ্য বলে পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.