বিদ্যুৎ সংকটে ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ, দ্রুত সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- Details
- by ২৪ ডেস্ক
দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় আগামী ১০ বছরের জন্য একটি জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, আগামী ২৭ আগস্ট শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনেই জনগণের সামনে আগামী ১০ বছরে দেশের জ্বালানি সমস্যার সমাধানে সরকারের পরিকল্পনা তুলে ধরা হবে।
বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে দুঃখ প্রকাশ করে তারেক রহমান বলেন, দেশের মানুষ যে বিদ্যুৎ সংকটে কষ্ট পাচ্ছেন, তার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। তবে সংকট নিরসনে সরকার দ্রুত কাজ করছে বলেও জানান তিনি।
গ্যাস সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আগের সরকার তৃতীয় এলএনজি জাহাজ আনার অনুমতি বাতিল করে দিয়েছিল। এখন সেটি নতুন করে অনুমোদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে চীন ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
তৃতীয় এলএনজি জাহাজ দেশে পৌঁছালে গ্যাস সংকট অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তবে জাহাজ প্রস্তুত করতে সময় প্রয়োজন হওয়ায় সংকট মোকাবিলায় জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
এ সময় আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৫০৩টি উপজেলার প্রতিটিতে ১৫১ শয্যার উপজেলা হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। এসব হাসপাতালে স্থানীয় মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে রাজনৈতিক কর্মসূচির সমালোচনাও করেন তারেক রহমান। সম্প্রতি একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের হারিকেন হাতে বিদ্যুৎ ও গ্যাসের দাবিতে কর্মসূচি পালনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাদের পেছনে ফ্যান চলছিল। এমন কর্মকাণ্ডকে তিনি ‘হঠকারিতা’ বলে মন্তব্য করেন।
রাজনৈতিক দলগুলোর প্রতি বাস্তবসম্মত পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানের কোনো কার্যকর পরিকল্পনা থাকলে তা সংসদে উপস্থাপন করা যেতে পারে। বাস্তবসম্মত হলে সরকার সেই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেবে বলেও জানান তিনি।
এ সময় বিগত সরকারের সময়ে বিএনপির নেতা-কর্মীদের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গত ১৭ বছর বিএনপির নেতা-কর্মীরা রাজপথে আন্দোলন করেছেন। বর্তমানে যারা বিভিন্ন বিষয়ে বড় বড় কথা বলছেন, তাদের অনেককেই ওই সময়ে রাজপথে দেখা যায়নি।
রাজপথে ভাঙচুর ও বিশৃঙ্খলার রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণ এখন এ ধরনের রাজনীতি সমর্থন করে না। মানুষের জন্য কাজ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.