দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ১১ জন নিহত
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় শনিবার (১৫ আগস্ট) ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত জুনে সংঘাত কমানোর লক্ষ্যে একটি চুক্তি ঘোষণার পর এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলার দিনগুলোর একটি। খবর বিবিসির

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানান, রাজধানী বৈরুত থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) দক্ষিণে আনসার শহরের উপকণ্ঠে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় সাতজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছেন।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইসরায়েলি সেনাদের ওপর হামলার জবাবে তারা ইরান-সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যা করেছে। আইডিএফের দাবি, ওই কমান্ডারের পরিবারের সদস্যরা তার সঙ্গে ঘটনাস্থলে ছিলেন এবং তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল। তারাও হামলায় আহত হয়েছেন বলে জানায় ইসরায়েলি বাহিনী।
শনিবার পরে দক্ষিণ লেবাননের দেইর আল-জাহরানি শহরেও আরও এক দফা ইসরায়েলি হামলা হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
লেবাননের কর্তৃপক্ষ জানায়, আনসারে স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে হামলাটি চালানো হয়। ওই এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলো বসবাস করছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গ্রামটির রাস্তাজুড়ে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়তে দেখা যায়। এ সময় সাইরেনের শব্দও শোনা যায়।
হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, নিহত সাত বেসামরিক নাগরিক কোনো সামরিক অবকাঠামোর অংশ ছিলেন না। ইসরায়েলকে এসব বন্ধ করতে হবে। আমাদের জনগণের নিরাপত্তা এবং নিজ ভূমিতে তাদের বেঁচে থাকার অধিকার কোনো আলোচনা বা দর-কষাকষির বিষয় নয়।
আইডিএফ জানিয়েছে, আনসারে হামলার কারণ হিসেবে যে ঘটনাটি উল্লেখ করা হয়েছে, সেটি আলি আল-তাহের রিজ এলাকায় ঘটেছিল। দক্ষিণ-পূর্ব লেবাননের বিস্তীর্ণ এলাকা পর্যবেক্ষণ করা যায় এমন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই উঁচু ভূখণ্ডটি যুদ্ধের সময় সবচেয়ে বেশি সংঘর্ষ হওয়া এলাকাগুলোর একটি।
পরে আইডিএফ এক বিবৃতিতে জানায়, তাদের হামলায় আলি সামির আল-হাজ হাসান নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী তাকে হিজবুল্লাহর রাদওয়ান ফোর্স ইউনিটের একটি ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে উল্লেখ করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.