রোহিঙ্গা প্রত্যাবাসন: শর্তযুক্ত ঘোষণায় অনিশ্চয়তা
- Details
- by ২৪ ডেস্ক
রাখাইনের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ওপর শর্ত আরোপ করে বাংলাদেশে আশ্রিত ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জন রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বার্তা দিয়েছে মিয়ানমার। কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়া দেওয়া এই ঘোষণার ফলে দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের চেয়ে প্রক্রিয়াটি নতুন করে অনিশ্চয়তা ও কালক্ষেপণে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ সরকার মোট ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার তালিকা পাঠালেও মিয়ানমার চলতি বছরের জুলাই পর্যন্ত ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ জনের তথ্য যাচাই করেছে। এর মধ্যে শনাক্ত ব্যক্তিদের রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে মেনে নিলেও ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনের পরিচয় যাচাই করা সম্ভব হয়নি বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ৪ হাজার ২৪১ জনের বিরুদ্ধে সহিংস তৎপরতায় জড়িত থাকার অভিযোগ আনা হলেও তার সুনির্দিষ্ট প্রমাণ বা প্রক্রিয়া প্রকাশ করা হয়নি।
দুই দেশের মধ্যে ২০১৮ সালে প্রত্যাবাসনের বিষয়ে একটি দ্বিপক্ষীয় চুক্তি হলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরবর্তীতে ২০২১ সালে রাজনৈতিক পটপরিবর্তন এবং ২০২৩ সাল থেকে রাখাইনে আরাকান আর্মির সঙ্গে সামরিক বাহিনীর তীব্র সংঘাত শুরুর ফলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। সেনাবাহিনী বিস্তীর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ হারানোয় অঞ্চলটির প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে।
২০১৭ সালের আগস্টে রাখাইনে অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। তবে আন্তর্জাতিক মহলের হিসাব অগ্রাহ্য করে মিয়ানমার দাবি করছে, ওই সময়ে ৫ লাখ ৪০ হাজারের বেশি মানুষ সীমান্ত অতিক্রম করেছিল। একই সঙ্গে রোহিঙ্গাদের নিজেদের স্বীকৃত জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত না করে বহিরাগত হিসেবে চিহ্নিত করার অবস্থানেও অনড় রয়েছে দেশটি।
ক্যাম্পগুলোর প্রতিকূল পরিবেশ ও দীর্ঘসূত্রতার কারণে অনেক রোহিঙ্গা সমুদ্রপথে ঝুঁকি নিয়ে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশে পৌঁছানোর চেষ্টা করছে। পূর্বে মালয়েশিয়ায় আটক কিছু ব্যক্তিকে ফেরত নেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও বাংলাদেশে থাকা বিপুল সংখ্যক শরণার্থীর নিরাপদ প্রত্যাবাসন এখনো শর্তের বেড়াজালেই আটকে রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.