আপনি পড়ছেন

সুনামগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ধারণক্ষমতার প্রায় চার গুণ বেশি রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। শয্যা না পেয়ে মেঝে ও বারান্দায় অবস্থান নিয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন শত শত রোগী। তীব্র গরমে রোগীর এমন উপচে পড়া ভিড়ে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

২৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৮৯১ রোগী, ৫১ চিকিৎসকের পদই শূন্য
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

হাসপাতালটিতে মোট চিকিৎসকের ৭৪টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ২৩ জন। ৫১টি পদ শূন্য থাকায় স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর মধ্যে ৪৮ জন মেডিকেল অফিসারের বিপরীতে দায়িত্বে আছেন কেবল ১২ জন। সম্প্রতি এমন সংকটের মধ্যেও পাঁচজন চিকিৎসককে সুনামগঞ্জ মেডিকেল কলেজে বদলি করা হয়েছে, যদিও সেখানে হাসপাতাল কার্যক্রম এখনো শুরু হয়নি। আরও কয়েকজন চিকিৎসকের বদলির প্রক্রিয়া চলছে।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮৯১ জন রোগী। এর মধ্যে ৫০ শয্যার শিশু ওয়ার্ডেই ভর্তি রয়েছেন ২২৫ জন। এ ছাড়া হাম ওয়ার্ডে ১৪৪ জন, ডায়রিয়া ওয়ার্ডে ১২২ জন, নারী ওয়ার্ডে ১৫৩ জন, পুরুষ ওয়ার্ডে ৯৪ জন, প্রসূতি ওয়ার্ডে ৬২ জন এবং অন্যান্য ওয়ার্ডে ১০১ জন রোগী ভর্তি রয়েছেন। পাশাপাশি বহির্বিভাগে প্রতিদিন গড়ে ১ হাজার থেকে ১ হাজার ২০০ জন রোগী সেবা নিতে আসেন।

চিকিৎসকের পাশাপাশি হাসপাতালে নার্স ও অন্যান্য কর্মচারীরও তীব্র সংকট রয়েছে। নার্সের ২৬৩টি পদের মধ্যে কর্মরত আছেন ১৯৩ জন এবং মেডিকেল টেকনোলজিস্টসহ অন্যান্য ১৩৬টি পদের ৮৮টিই শূন্য। সিনিয়র ও জুনিয়র কনসালট্যান্টের একাধিক পদ শূন্য থাকায় জটিল রোগীদের সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসকসহ বিদ্যমান জনবলসংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রোগীর স্বজনরা জানান, শয্যা না পেয়ে মেঝে ও বারান্দায় বিছানা পেতে শিশুদের রাখা হয়েছে। মানুষের অতিরিক্ত ভিড় ও গরমে চিকিৎসা নেওয়া অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। অনেকেই রাতে স্বজনদের বাড়ি বা মেসে থেকে দিনে এসে চিকিৎসাসেবা নিচ্ছেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সীমিত লোকবল নিয়ে কয়েক গুণ রোগীর সেবা দিতে গিয়ে তাদের প্রতিনিয়ত প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.