ফুলবাড়ীর কয়লায় বাঁচবে বিপুল বৈদেশিক মুদ্রা
- Details
- by ২৪ ডেস্ক
দিনাজপুরের ফুলবাড়ী খনি থেকে কয়লা উত্তোলন করা গেলে দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর আমদানিনির্ভরতা ৭৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। স্থানীয় উৎস থেকে এ জ্বালানি সরবরাহ নিশ্চিত হলে বছরে সাশ্রয় হবে প্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।

বর্তমানে দেশের ছয়টি বড় বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের জন্য প্রতি বছর প্রায় দুই কোটি টন কয়লা বিদেশ থেকে আনতে হয়। ২০২৪-২৫ অর্থবছরে কয়লা আমদানির ঋণপত্র নিষ্পত্তিতে ব্যয় হয়েছে প্রায় ১১৯ কোটি ১১ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ৫৩১ কোটি টাকার সমান।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের তথ্য অনুযায়ী, ফুলবাড়ী খনিতে ৫৭২ মিলিয়ন টন কয়লার মজুদ রয়েছে, যার মধ্যে উত্তোলনযোগ্য প্রায় ৪৭২ মিলিয়ন টন। খনিটি থেকে পূর্ণ সক্ষমতায় বছরে দেড় কোটি টন কয়লা আহরণ করা গেলে বিদ্যুৎ খাতের আমদানিনির্ভরতার ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে আসবে।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে জাতীয় সংসদে সরকারের দশ বছর মেয়াদি একটি পরিকল্পনা উপস্থাপনের প্রস্তুতি চলছে। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের এক সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অন্য কোনো বিকল্প না থাকায় সরকার ফুলবাড়ীসহ বিভিন্ন স্থানে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের দিকে এগোচ্ছে এবং আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ জ্বালানি নীতি ঘোষণা করা হবে।
দেশে বিদ্যমান পাঁচটি খনির মধ্যে কেবল বড়পুকুরিয়া থেকে বর্তমানে বছরে সাত লাখ টন কয়লা তুলছে চীনা কনসোর্টিয়াম এক্সএমসি-সিএমসি। এছাড়া জয়পুরহাটের জামালগঞ্জে ৫ হাজার ৪৫০ মিলিয়ন টন, রংপুরের খালাশপীরে ৬৮৫ মিলিয়ন টন এবং দিনাজপুরের দিঘিপাড়ায় ৭০৬ মিলিয়ন টন কয়লার মজুদ রয়েছে।
বর্তমানে দেশে কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা ৭ হাজার ৩১২ মেগাওয়াট, যা মোট সক্ষমতার ২৮ শতাংশ। অন্যদিকে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সক্ষমতা ১২ হাজার ৪৭২ মেগাওয়াট হলেও গ্যাস সংকটের কারণে তার অর্ধেকও উৎপাদনে কাজে লাগানো যাচ্ছে না।
বড়পুকুরিয়া খনির পরিধি বাড়াতে আরও ৩০০ একর জমি অধিগ্রহণ এবং ছয়টি বোর হোল খননের কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মো. শোয়েব। তবে দেশীয় কয়লা উত্তোলনের ক্ষেত্রে নিরপেক্ষ তৃতীয় পক্ষ দিয়ে পূর্ণাঙ্গ কারিগরি সমীক্ষা ও ঝুঁকি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম।
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরুদ্ধে ২০০৬ সালের আগস্টে ফুলবাড়ীতে স্থানীয় বাসিন্দাদের আন্দোলনের সময় গুলিতে তিনজন নিহত হন। পরিবেশ রক্ষা এবং স্থানীয় জনগণের পুনর্বাসন নিশ্চিত করে কার্যকর পদক্ষেপ নিলে প্রাকৃতিক এ সম্পদের যথাযথ ব্যবহার সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
বণিক বার্তা অবলম্বনে
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.