পুলিশের জাল ক্লিয়ারেন্স চক্রের চার সদস্য গ্রেপ্তার
- Details
- by ২৪ ডেস্ক
নকল ওয়েবসাইট ও কিউআর কোড যুক্ত ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স সনদ প্রস্তুতকারী চক্রের চার মধ্যস্বত্বভোগীকে আইনের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে জালিয়াতির ডিজিটাল কাঠামো তৈরিতে নেপথ্যে থাকা অনলাইন কারিগরদের শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

রোববার রাতে চট্টগ্রাম মহানগরী ও জেলার বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আশরাফ আলী খান (৩৬), মো. নিশান (৩৬), মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন (৪৮) ও মো. আবদুর রহমান (৪৬)।
চক্রের কাজের ধরন সম্পর্কে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জুনায়েদ কাউসার জানান, পুরো নেটওয়ার্কটি কয়েকটি স্তরে বিন্যস্ত হয়ে প্রতারণা চালিয়ে আসছিল। গ্রেপ্তার ব্যক্তিরা মূলত মাঠপর্যায়ে দালাল হিসেবে ভুক্তভোগীদের ফাঁদে ফেলতেন। অন্যদিকে আরেকটি দল পুলিশ প্রশাসনের অফিসিয়াল সাইট ক্লোন করে কিউআর কোডসহ নকল সনদ তৈরির কারিগরি কাজ নিয়ন্ত্রণ করতো।
তিনি আরও উল্লেখ করেন, প্রযুক্তির সহায়তায় একটি জাল সনদ তৈরি ও তা ভুয়া ওয়েবসাইটে প্রদর্শনের বন্দোবস্ত করতে চক্রটির খরচ হতো মাত্র ৩ হাজার টাকা। বাকি ১ লাখ ২০ হাজার টাকাই তাদের লাভ হিসেবে থেকে যেত। পুলিশ প্রশাসনের ওয়েবসাইট ক্লোন করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
মামলার বাদী ও ভুক্তভোগী জাকির হোসেনের ভাই নূর হোসেন জানান, বিদেশে যাওয়ার প্রয়োজনে পুলিশ ক্লিয়ারেন্সের দরকার হলেও ভাইয়ের নামে মামলা থাকায় তারা ট্রাভেল এজেন্সির পরিচিত কর্মী আবদুর রহমানের শরণাপন্ন হন। আবদুর রহমান ১ লাখ ২৩ হাজার টাকার বিনিময়ে দ্রুত সনদ দেওয়ার চুক্তি করে ২১ জুলাই ৮০ হাজার টাকা অগ্রিম গ্রহণ করেন এবং ১২ আগস্ট সনদ বুঝিয়ে দিয়ে অবশিষ্ট টাকা নেন। পরে এজেন্সিতে সনদটির জালিয়াতি ধরা পড়ে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে দালাল চক্রটিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি সদস্যদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। তিনি স্পষ্ট করেন যে, পুলিশ ক্লিয়ারেন্স একটি সংবেদনশীল রাষ্ট্রীয় নথি এবং কর্মকর্তাদের সই-সিল জাল করা চরম দণ্ডনীয় অপরাধ। তিনি বিদেশগামী নাগরিকদের মধ্যস্বত্বভোগীদের ফাঁদে পা না দিয়ে নির্ধারিত সরকারি প্রক্রিয়ায় সেবা নেওয়ার আহ্বান জানান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.