রংপুরে এক মাসের অভিযানে গ্রেপ্তার ৪১৭
- Details
- by ২৪ ডেস্ক
রংপুর মহানগর এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে এক মাসে ৪১৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অপরাধ পর্যালোচনা সভায় এই তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

সভার তথ্য অনুযায়ী, আরপিএমপির বিভিন্ন থানায় দায়ের হওয়া ১৩৯টি মামলায় ১৬৮ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে ৬০টি মাদক মামলায় ৮০ জন এবং ১১১টি নন-এফআইআর মামলায় আরও ১৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো মাসজুড়ে অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে বিশেষ তৎপরতা চালানো হয়।
মাদকবিরোধী অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ১১ দশমিক ৫২৫ কেজি গাঁজা, ৬৩১টি ইয়াবা ও ৪১ দশমিক ৯ গ্রাম হেরোইন। এছাড়া ৩০টি ট্যাপেন্ডল ট্যাবলেট, ৭২ বোতল ফেন্সিডিল সদৃশ এসকাফ এবং ২ লিটার চোলাই মদ জব্দ করা হয়। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ ৯৬ হাজার ৫০ টাকা।
অভিযানের অংশ হিসেবে একটি অটোরিকশা, একটি পিকআপ, একটি ট্রাক, ২০৯ প্যাকেট ওষুধ, ৩০ কেজি গ্যাস সিলিন্ডার ও দুই কেজি তামার তার জব্দ করা হয়। একই সঙ্গে চুরি ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্টদের শনাক্ত করার বিষয়ে আলোচনা হয়।
সভায় সংঘটিত অপরাধের ধরন ও প্রবণতা বিশ্লেষণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা ও তোফায়েল আহমেদসহ উপপুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.