আপনি পড়ছেন

বর্তমান সরকারের বিভিন্ন সংস্কার ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিচার বিভাগসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিমধ্যে দৃশ্যমান পরিবর্তন আনা হয়েছে। সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী: ১৮০ দিনে সরকারের নেওয়া সংস্কার উদ্যোগ প্রশংসিত হয়েছে
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি জটিল পরিস্থিতি থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে জনগণের সার্বিক প্রত্যাশা অনুযায়ী পূর্ণাঙ্গ অবস্থানে পৌঁছাতে আরও কিছুটা সময়ের প্রয়োজন হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের গত ১৮০ দিনের অর্জনের সার্বিক তথ্য দ্রুতই প্রধানমন্ত্রীর প্রেস শাখা থেকে গণমাধ্যমে প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

জ্বালানি পরিস্থিতির বিষয়ে তিনি জানান, বৈশ্বিক অস্থিরতা থাকা সত্ত্বেও দেশে জ্বালানি তেল ও গ্যাসের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা হয়েছিল। বিশেষ করে কৃষকদের সেচ সুবিধা ও বিদ্যুৎ উৎপাদনের কথা বিবেচনা করে স্থানীয় বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা হয়। বিগত সরকারের রেখে যাওয়া সংকট কাটিয়ে উঠতে সরকার নবায়নযোগ্য জ্বালানিতে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে।

গ্যাস সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, আমদানিনির্ভরতা কমাতে দেশের অভ্যন্তরে ও অফশোরে নতুন গ্যাস অনুসন্ধানের কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া মাতারবাড়ীতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণ এবং মহেশখালীতে নতুন এফএসআরইউ স্থাপনের বিষয়ে সমীক্ষা চলছে। একই সঙ্গে সরকার-টু-সরকার ভিত্তিতে আরও দুটি এফএসআরইউ স্থাপনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

সামাজিক কল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, প্রথম মন্ত্রিসভা বৈঠকেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় প্রতিনিধি, ক্রীড়াবিদ ও সংস্কৃতিকর্মীদের জন্য মাসিক ভাতার কার্যক্রম চালু করা হয়েছে। দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পরিকল্পনাও প্রায় বাস্তবায়ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.