আপনি পড়ছেন

প্রধানমন্ত্রী তাঁর মাসিক মূল বেতনের ১০ শতাংশ অর্থ নিয়মিত সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন। একই সঙ্গে সরকারি বা বেসরকারি অনুষ্ঠানের ব্যানার ও ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের সংস্কৃতি বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যক্তিকেন্দ্রিক প্রচারণার পরিবর্তে রাষ্ট্রের কাজ ও জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার দৃষ্টিভঙ্গি থেকেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ব্যানার-ফেস্টুনে ছবি বন্ধ ও বেতন ফেরত: সরকারের ১৮০ দিনের খতিয়ান প্রকাশ
প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রীর মাসিক মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা, যা থেকে প্রতি মাসে ১১ হাজার ৫০০ টাকা তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন। এর পাশাপাশি দলীয় সংসদ সদস্যদের বাড়ি ও গাড়ির বিশেষ সুবিধা গ্রহণ না করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রশাসনিক ও সংসদীয় ব্যয় কমাতে আপ্যায়ন, রাষ্ট্রীয় ভোজ এবং বিদেশ সফরের প্রতিনিধিদলের আকার সংকুচিত করা হয়েছে। দেশীয় পণ্যের ব্যবহার বৃদ্ধি, অপচয় রোধ এবং সরকারপ্রধানের চলাচলেও ট্রাফিক আইন মেনে চলার মতো বিষয়গুলো কার্যকর করা হয়েছে। অপ্রয়োজনে বিভিন্ন সরকারি দপ্তর, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক নেতাদের ছবি টাঙানোর চর্চাও নিরুৎসাহিত করা হচ্ছে।

জনকল্যাণমূলক পদক্ষেপের অংশ হিসেবে প্রবাসী শ্রমিকদের ঋণ, শিক্ষার্থীদের শিক্ষা ঋণ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কৃষিঋণ মওকুফ, ওয়ান স্টপ সার্ভিস, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, খুদে বৈজ্ঞানিক প্রকল্প এবং ‘নজরুলবর্ষ’ উদযাপনের কর্মসূচি রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে পরমতসহিষ্ণুতা বজায় রাখা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রবণতা বন্ধ করার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠিত হয়। দায়িত্ব নেওয়ার সময় অর্থনীতি ও প্রশাসনে নানামুখী সংকট ছিল উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়, প্রথম ১৮০ দিনে শতভাগ সাফল্যের দাবি না করলেও অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.