উপদেষ্টা: পুঞ্জীভূত সমস্যার কারণে গ্যাস সংকট তৈরি হয়েছে
- Details
- by ২৪ ডেস্ক
দেশে চলমান গ্যাস সংকট পুরোপুরি নিরসনে কমপক্ষে আরও দুই বছর সময় প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। তিনি উল্লেখ করেন, বর্তমান জ্বালানি সংকট মূলত দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। তবে জনগণের ভোগান্তি কমাতে সরকার ইতোমধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নানা উদ্যোগ নিয়ে কাজ করছে।

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়ন নিয়ে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবু ওয়াহাব আকন্দ ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
উপদেষ্টা জানান, জরিপের তথ্য অনুযায়ী দেশের স্থলভাগে প্রায় ৪০ থেকে ৫০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত থাকার সম্ভাবনা রয়েছে। বর্তমানে দেশে প্রতি বছর প্রায় ১ দশমিক ৩ থেকে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। এ কারণে সরকার স্থলভাগে গ্যাস অনুসন্ধানের ওপর বিশেষ জোর দিচ্ছে।
গ্যাস সংকট প্রসঙ্গে বিরোধী দলের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, সংকট সৃষ্টি হওয়ায় মানুষের কষ্ট হচ্ছে এবং প্রধানমন্ত্রী নিজেও এজন্য দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু দীর্ঘদিনের সমস্যা হওয়ায় বর্তমান সরকারকে এককভাবে দায়ী করা ঠিক নয়। তাৎক্ষণিক সমস্যা মিটলেও জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ১০০ কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি থেকেই যাচ্ছে।
সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি আরও জানান, ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির চেষ্টাও অব্যাহত রয়েছে। তবে এসব পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করতে কিছুটা সময়ের প্রয়োজন হবে।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এসএম হুমায়ূন কবিরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিভাগের চার জেলার জেলা প্রশাসকসহ স্থানীয় বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.