আপনি পড়ছেন

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও জ্বালানি সংকটের মধ্যেই এক সপ্তাহের সফরে চীনে পৌঁছেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। মঙ্গলবার সাংহাইয়ে শীর্ষস্থানীয় চীনা প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে তিনি এই সফর শুরু করেন। দেশটির রাজদরবারের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেই চীন সফরে জর্ডানের বাদশাহ
জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে বাদশাহ আবদুল্লাহর এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সাংহাই ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত শীর্ষ চীনা নির্বাহীদের বৈঠকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রিন্স হাশেম বিন আবদুল্লাহ এবং প্রিন্সেস সালমা বিনতে আবদুল্লাহ।

বৈঠকে জর্ডানের বাদশাহ তার দেশের সুবিধাজনক ভৌগোলিক অবস্থান, দক্ষ জনশক্তি এবং ব্যবসা-বান্ধব পরিবেশের কথা তুলে ধরেন। ১৯৯৯ সালে সিংহাসনে আরোহণের পর এটি তার নবম চীন সফর। সফরকালে তিনি প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও চীনা প্রধানমন্ত্রী লি চিয়াং এবং শীর্ষ আইনপ্রণেতা ঝাও লেজির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি শেনজেন শহরও পরিদর্শন করবেন। সফরটি শেষ হবে ২৪ আগস্ট।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের শীর্ষ নেতা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। এই সফরের অন্যতম লক্ষ্য হলো আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ইতিবাচক অবদান রাখা। ১৯৭৭ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৬৭০ কোটি ডলারে। এর মধ্য দিয়ে গত বছর চীন জর্ডানের শীর্ষ বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়।

সফরের আগে চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে বাদশাহ আবদুল্লাহ জানান, জর্ডানের কৌশলগত অবস্থান ও চীনের অর্থনৈতিক শক্তি দুদেশের সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করেছে। এ ছাড়া ফিলিস্তিন সংকটের দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের অগ্রগতির ক্ষেত্রে চীনকে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক অংশীদার হিসেবে বিবেচনা করে বেইজিংয়ের সঙ্গে সমন্বয় জোরদার করতে চায় জর্ডান।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.