আপনি পড়ছেন

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে বাংলাদেশের একই পরিবারের চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ৮ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

কলকাতা হোটেল অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিকসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু
দেবাশীষ দত্ত ও তার স্ত্রী সন্তান

তবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুসারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে মোট নয়জন মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। তবে এখনো এই সংখ্যাটি নিশ্চিত নয়। এ ছাড়া অগ্নিকাণ্ডে আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

একই পরিবারের নিহতরা হলেন- কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা শারমীন (২৫), তিন বছরের ছেলে শর্ণশীষ দত্ত এবং শ্বশুর মো. আকরাম আলী (৬৪)। তাদের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায়।

বুধবার (১৯ আগস্ট) স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করেন। নিহত দেবাশীষ দত্ত পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

তিনি আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। এর আগে এশিয়ান টেলিভিশন, নাগরিক টিভিসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

দেবাশীষ ও তার পরিবারের মৃত্যুর খবর কুষ্টিয়ায় পৌঁছালে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট স্ত্রী, ছেলে ও শ্বশুরকে নিয়ে চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরু যান দেবাশীষ। সেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার (১৮ আগস্ট) তারা কলকাতায় ফেরেন। এরপর একটি আবাসিক হোটেলে ওঠেন তারা। ওই রাতেই হোটেলটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দেবাশীষের শ্বশুর আকরাম আলীসহ পরিবারের চারজনের মৃত্যু হয়।

নিহতদের বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশে ফেরার কথা ছিল। তবে তার আগেই মর্মান্তিক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। দেবাশীষের আট বছর বয়সী মেয়ে পাখি দুর্ঘটনার সময় কুষ্টিয়ার বাড়িতে থাকায় প্রাণে বেঁচে যায়।

এদিকে ভারতের কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের হতাহতের খবর পাওয়ার পরপরই তৎপর হয়েছে বাংলাদেশ উপহাইকমিশন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে তথ্য সংগ্রহে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.