প্রতি ইউনিট ২৩.৯৩ ডলারে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
- Details
- by ২৪ ডেস্ক
দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতি এমএমবিটিইউ ২৩ দশমিক ৯৩ মার্কিন ডলার দরে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড আগামী ১ থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে এই এলএনজি সরবরাহ করবে। প্রতি এমএমবিটিইউর দাম নির্ধারণ করা হয়েছে ২৩ দশমিক ৯৩ মার্কিন ডলার। এটি ২০২৬ সালের ৪৪তম এলএনজি কার্গো।
এ ছাড়া রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৪ কার্গো এলএনজি কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতিটি প্রতিষ্ঠান থেকে দুটি করে কার্গো নেওয়া হবে। দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে মোট ১ লাখ ১৫ হাজার টন এমওপি সার আমদানিরও অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) থেকে ৮০ হাজার টন এবং রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন থেকে ৩৫ হাজার টন সার আমদানি করা হবে। উভয় ক্ষেত্রেই প্রতি টনের দাম পড়বে ৩৭৭ দশমিক ৬৩ মার্কিন ডলার।
এ ছাড়া সৌদি আরবের এসএবিআইসি অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে প্রতি টন ৪৩০ মার্কিন ডলার দরে ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে মোট ব্যয় হবে ২১৩ কোটি ১৯ লাখ টাকার বেশি।
বাণিজ্যিক প্রয়োজনে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ কোটি লিটার বা ২০ হাজার টন পরিশোধিত পাম অলিন কেনার সিদ্ধান্ত হয়েছে। শবনাম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ এই তেল সরবরাহ করবে। এতে ব্যয় হবে ৩৬৮ কোটি ২০ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৮৪ টাকা ১০ পয়সা।
বাংলাদেশ রেলওয়ের ‘গ্রিন রেলওয়ে পরিবহন প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা’ প্রকল্পের আওতায় ঢাকা বিমানবন্দর ও কমলাপুর রেলস্টেশনে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা ও ধারণাগত নকশার জন্য পরামর্শক নিয়োগের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এ কাজে ব্যয় হবে ৫৩ কোটি ৬৬ লাখ টাকা।
এ ছাড়া ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার কোম্পানির উৎপাদন ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানের এমএইচআই থেকে আরও এক বছরের টেকনিক্যাল সার্ভিস নেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে ব্যয় হবে ৩৯ কোটি ৫২ লাখ টাকা।
অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দারোয়ানী টেক্সটাইল মিল ও মাগুরা টেক্সটাইল মিলকে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে চালুর লক্ষ্যে বেসরকারি অংশীদার নির্বাচনের চুক্তির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) জন্য ৪০টি ড্রাইভিং সিমুলেটর সংগ্রহের নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে ইউরিয়া সার আমদানির জন্য সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের সঙ্গে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.