আপনি পড়ছেন

দেশে আগামী এক মাসের মধ্যে একটি কার্যকর ও স্বাধীন তথ্য কমিশন গঠন করা হবে। নতুন এই কমিশন গঠিত হলে তথ্য প্রদানে কোনো কর্মকর্তা বা প্রতিষ্ঠান অনীহা দেখালে প্রয়োজনীয় প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়ার এখতিয়ার থাকবে তাদের। বুধবার বিকেলে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান এ কথা জানান।

এক মাসের মধ্যে স্বাধীন তথ্য কমিশন গঠনের ঘোষণা
রংপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান

তথ্য উপদেষ্টা জানান, কমিশন গঠনের লক্ষ্যে ইতিমধ্যে একটি সার্চ কমিটি কাজ শুরু করেছে এবং বৈঠকও করেছে। বিচারকদের অপসারণের মতো কঠোর ও নিয়মতান্ত্রিক বিধান কমিশনের সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে, ফলে সরকার চাইলেই কাউকে পদচ্যুত করতে পারবে না। এ সময় গণমাধ্যমে অপতথ্য ও ভুল তথ্য প্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

জ্বালানিসংকট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পূর্ববর্তী সরকারের নানা সিদ্ধান্তের কারণে সৃষ্ট এই সংকটের প্রভাব বর্তমান প্রশাসনের ওপর পড়েছে। সরবরাহজনিত এই জটিলতা নিরসনে মাঠ প্রশাসনের সরাসরি ভূমিকা রাখার সুযোগ সীমিত হলেও মানুষকে প্রকৃত সত্য জানানো তাদের দায়িত্ব। পরিস্থিতি অনুযায়ী স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের নিজ উদ্যোগে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তিনি।

সরকারের জবাবদিহি নিশ্চিত করতে প্রতি ছয় মাস অন্তর বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম মূল্যায়ন করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। এর আগে দুপুরে নজরুল-বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে একটি মতবিনিময় সভায় তিনি অংশ নেন। বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় স্থানীয় ঊর্ধ্বতন প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.