আপনি পড়ছেন

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান মিশেল সেনসি-কনটুগি ও তার স্ত্রী স্টেফানি হলিহানসহ সাতজন নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটে কেনিয়ার সাম্বুরু কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপর পাঁচজনই মার্কিন নাগরিক বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। খবর বিবিসির

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭
কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত

কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) জানিয়েছে, হেলিকপ্টারটি লইসাবার একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা থেকে ইওয়াসো নিয়োরো নদীর দিকে যাচ্ছিল। নদীটি দেশটির কয়েকটি জাতীয় উদ্যান ও সংরক্ষিত এলাকার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে।

সাম্বুরু কাউন্টি কেনিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা। সেখানে বেশ কয়েকটি ব্যক্তিমালিকানাধীন বন্যপ্রাণী সংরক্ষণকেন্দ্র রয়েছে এবং নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্যের জন্য অঞ্চলটি সুপরিচিত।

দুর্ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে মাউন্ট ওলোলোকওয়ের বনাঞ্চলে বিধ্বস্ত হেলিকপ্টার থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। কেনিয়া রেড ক্রসের সদস্যদেরও তখন জ্বলতে থাকা ধ্বংসাবশেষের দিকে এগিয়ে যেতে দেখা যায়।

নিহত মিশেল সেনসি-কনটুগির বয়স ৪৪ বছর। ২০২৪ সালে তাকে ইকুয়েডরের স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স সেন্টারের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তার মৃত্যুর বিষয়ে ইকুয়েডর সরকার বিস্তারিত কিছু জানায়নি।

ইকুয়েডরের প্রেসিডেন্টের কার্যালয় গোয়েন্দাপ্রধানের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছে, তার মৃত্যুতে সরকার গভীরভাবে মর্মাহত। দেশটির সাবেক প্রেসিডেন্ট গিয়ের্মো লাসোও হেলিকপ্টার দুর্ঘটনায় সেনসি-কনটুগির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনাকবলিত ইউরোকপ্টার ইসি১৩০ বি৪ পরিচালনাকারী প্রতিষ্ঠান লেডি লরি হেলিকপ্টার্স এক বিবৃতিতে বলেছে, তারা এই দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় নিহত অতিথি, ক্রু সদস্য, তাদের পরিবার ও স্বজন এবং এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি তাদের গভীর সমবেদনা রয়েছে।

নিহত মার্কিন নাগরিকদের একজন এনবিসিইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবার্তো সুয়ারেজ বলে জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ। তাদের দেখা একটি অভ্যন্তরীণ স্মারকে এনবিসিইউনিভার্সাল সুয়ারেজকে ‘অত্যন্ত সম্মানিত নেতা এবং প্রিয় বন্ধু ও সহকর্মী’ হিসেবে বর্ণনা করেছে।

নিহতদের মধ্যে মিয়ামির রেস্তোরাঁ ব্যবসায়ী রজার দুয়ার্তেও ছিলেন বলে স্থানীয় ও মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করে মার্কিন কংগ্রেস সদস্য কার্লোস আন্তোনিও হিমেনেজ বলেন, ‘এই কঠিন সময়ে তাদের স্বজনদের জন্য আমাদের প্রার্থনা রইল। তাদের স্মৃতি আশীর্বাদ হয়ে থাকুক।’

দুর্ঘটনায় নিহত অপর চার মার্কিন নাগরিকের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এর আগে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, ছয়জন পর্যটক ও একজন পাইলটসহ মোট সাতজন এই দুর্ঘটনায় নিহত হয়েছেন।

কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে নান্দি কাউন্টির রিফট ভ্যালি এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন সংসদ সদস্যসহ ছয়জন নিহত হন।

২০২৪ সালে দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লাও হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। ১১ জনকে বহনকারী ওই সামরিক হেলিকপ্টারটি কেনিয়ার পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হলে মাত্র দুজন বেঁচে যান। এর আগে ২০২১ সালের জুনে রাজধানী নাইরোবির কাছে অবতরণের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১০ সেনা প্রাণ হারান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.