মির্জা ফখরুল: সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি
- Details
- by ২৪ ডেস্ক
সাধারণ মানুষের মর্যাদা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করে একটি সুখী, সমৃদ্ধ এবং কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে বার্তা সংস্থা ইউএনবিকে তিনি নিজের এই স্বপ্নের কথা জানান। এই নির্বাচনে তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

নিজের দীর্ঘদিনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি বলেন, ‘আমি দীর্ঘকাল ধরে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি এবং প্রত্যাশা করেছি, তা হলো একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র।’ তিনি এমন একটি দেশের প্রত্যাশা করেন যেখানে প্রান্তিক জনগোষ্ঠী, শ্রমিক এবং নিম্ন আয়ের মানুষ পর্যাপ্ত খাবার পাবে, স্বাস্থ্যকর পরিবেশে বাস করবে এবং নিরাপদ জীবনযাপনের নিশ্চয়তা পাবে।
দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে নারীদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্র প্রসারিত করার ওপর জোর দেন তিনি। তিনি বলেন, ‘আমরা বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করব।’ একই সঙ্গে তিনি বিশ্বাস ও আশা প্রকাশ করেন যে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।
দীর্ঘ রাজনৈতিক পথচলার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ফখরুল প্রথমে মহান আল্লাহ এবং পরে দেশের জনগণের প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, মানুষের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে তিনি সবসময় তাদের পাশে দাঁড়িয়েছেন। এ ছাড়া তিনি গণমাধ্যমের কর্মী এবং সমাজের সর্বস্তরের মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দীর্ঘ রাজনৈতিক ভূমিকা পেছনে ফেলে আসার বিষয়ে জানতে চাইলে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘আমি অনেক কিছুই মিস করব। যখনই সেগুলোর কথা মনে পড়ে, আবেগ ধরে রাখা কঠিন হয়ে যায়।’ তিনি দেশের মানুষকে একে অপরের জন্য দোয়া করার এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সরকারকে সহায়তা করার আহ্বান জানান।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতিচারণ করে তিনি জানান, জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ দিনে তার অনুপস্থিতি অত্যন্ত বেদনার। তিনি বলেন, ‘আজ যাকে সবচেয়ে বেশি মনে পড়ছে এবং যার স্মৃতি আমাকে গভীরভাবে নাড়া দিচ্ছে, তিনি হলেন বেগম খালেদা জিয়া। এই মহান নারী নেত্রীর স্নেহ ও দিকনির্দেশনা পাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। তার স্মৃতি প্রতিক্ষণ আমার হৃদয় স্পর্শ করে।’
বামপন্থী ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করা ফখরুল পরবর্তীতে ভাসানী ন্যাপ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি দলের মহাসচিবের দায়িত্ব পালন করেন। ২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি মন্ত্রিসভার সদস্য হন। বর্তমানে তিনি তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংসদ কক্ষে আজ ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে ভোট পরিচালনা করবেন। রাষ্ট্রপতি নির্বাচিত হলে ফখরুলের সংসদীয় আসনটি শূন্য হবে এবং সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.