বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- Details
- by ২৪ ডেস্ক
রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে বঙ্গভবন ছেড়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। ২০ আগস্ট এক রাষ্ট্রীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

এদিন সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যৌথ সামরিক ব্যান্ড বিদায়ী সুর বাজায়। আনুষ্ঠানিক বিদায়ের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের একটি অশ্বারোহী দল বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে পাহারা দিয়ে এগিয়ে নিয়ে যায়।
এর আগে তিনি বঙ্গভবনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ২৪ জুলাই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি মোট ২৬ দিন এ পদে দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদ ভবনে দুপুর ২টায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে বেলা প্রায় ১১টা ৪০ মিনিটে তিনি বঙ্গভবন ত্যাগ করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.