আপনি পড়ছেন

প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য গড়ে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি নুরুল হক নুরের
নুরুল হক নুর

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ছাত্র অধিকার পরিষদ নেতা সোহানুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নুরুল হক বলেন, আওয়ামী লীগ সরকারের সময় জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। পরে অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। এখন নির্বাচিত সরকারকে বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হবে। প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াত-শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।

তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। একইভাবে ১৯৭১ সালে সংঘটিত গণহত্যা, লুটপাট ও ধর্ষণের জন্য জামায়াত-শিবিরের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ না করলে দেশে উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন গণ অধিকার পরিষদের সভাপতি। তার দাবি, এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিও সংকটে পড়তে পারে।

নুরুল হক আরও বলেন, জাতিসংঘের পক্ষ থেকে আল-কায়েদার সম্ভাব্য হুমকির কথা বলা হয়েছে। তার অভিযোগ, জামায়াত-শিবিরের মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি সংগঠনটির বিরুদ্ধে অস্ত্রধারী ক্যাডার পরিচালনারও অভিযোগ করেন।

জামায়াত-শিবিরকে ‘উগ্রবাদী গোষ্ঠী’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এখন থেকেই তাদের প্রতিরোধ ও প্রতিহত করতে হবে। তা না হলে তারা সমাজে আরও বিস্তার লাভ করে দেশের জন্য ক্ষতির কারণ হতে পারে।

নুরুল হক জামায়াত-শিবির ও আওয়ামী লীগের কর্মকাণ্ডকে একই ধরনের ‘ফ্যাসিস্ট’ প্রবণতা হিসেবে অভিহিত করেন। তার ভাষ্য, আওয়ামী লীগ ক্ষমতার সুযোগ পেয়ে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। অন্যদিকে জামায়াত-শিবির সুযোগ না পেয়েও বিভিন্ন সময়ে যে ধরনের কর্মকাণ্ড চালিয়েছে, তাতে তাদের অতীতের সহিংসতার ইতিহাস সামনে এসেছে।

বর্তমান সরকারের ওপর চাপ সৃষ্টি করে জামায়াত রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দখলে নেওয়ার চেষ্টা এবং সেখানে নিজেদের লোকজনকে শেয়ার দেওয়ার উদ্যোগের অভিযোগও তোলেন নুরুল হক। তার দাবি, জামায়াত মূলত ক্ষমতার ভাগ-বাঁটোয়ারা চায় এবং তাদের সে সুযোগ দেওয়া উচিত নয়।

এ সময় ওয়াজ ও জুমার খুতবায় আমির হামজার বক্তব্য নিয়েও সমালোচনা করেন তিনি। কোনো বক্তব্যে বিদ্বেষ, বিভাজন বা কুরুচিপূর্ণ বিষয় থাকলে জনগণকে তা প্রতিহত করার আহ্বান জানান নুরুল হক।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আমির হামজার পক্ষে দলটির দেওয়া বিবৃতিরও সমালোচনা করেন তিনি। নুরুল হকের দাবি, এর মাধ্যমে আমির হামজার বক্তব্যকে জামায়াত সমর্থন করেছে—যা দলটির নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করে।

জামায়াতে ইসলামীর নাম থেকে ‘ইসলাম’ শব্দটি বাদ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিতর্কিত কর্মকাণ্ডের পরও দলটি নিজেদের ইসলামী দল হিসেবে দাবি করলে তা প্রহসনে পরিণত হবে।

সবশেষে নুরুল হক অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা থেকেই বর্তমান সরকারের ছয় মাস না যেতেই জামায়াতে ইসলামী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা ও বিরোধিতা শুরু করেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.