সিরিয়ায় ইসরায়েলি হামলার কড়া সমালোচনা জার্মানির
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করেছে জার্মানি। দেশটির মতে, সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সবার সম্মান জানানো উচিত। বৃহস্পতিবার জার্মানির পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়।

মঙ্গলবার সিরিয়ার আবু আল-দুহুর বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার বিষয়ে জার্মানির অবস্থান জানতে চাইলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আনাদোলু এজেন্সিকে জানান, তারা গভীর উদ্বেগের সঙ্গে এই হামলার খবরটি পর্যবেক্ষণ করছেন। ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে ওই কূটনীতিক জোর দিয়ে বলেন, ‘যেকোনো বিদেশি সামরিক হস্তক্ষেপ সিরিয়ার স্থিতিশীলতা বা ওই অঞ্চলের শান্তির জন্য সহায়ক নয়।’ তিনি আরও বলেন, ‘একটি স্থিতিশীল সিরিয়া সমগ্র মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় অবদান রাখে। সব দেশের উচিত সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা।’
সাম্প্রতিক মাসগুলোতে জার্মানি বারবার সংঘাত বৃদ্ধির বিরুদ্ধে সতর্ক করে আসছে। একইসঙ্গে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সিরিয়া এবং ওই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে ইসরায়েলকে উৎসাহিত করার চেষ্টা করছে বার্লিন। কূটনৈতিক সূত্রগুলো জানায়, উত্তেজনা বাড়তে থাকায় এ ধরনের ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বার্লিন আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে বলেও সূত্রগুলো নিশ্চিত করে।
বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, বিমান ঘাঁটিতে তুরস্কের উপস্থিতি মেনে নেওয়া হবে না বলে হামলার আগেই সিরিয়াকে সতর্ক করেছিল ইসরায়েল। তবে এই যুক্তি প্রত্যাখ্যান করে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি জানান, দামেস্ক আগেই ইসরায়েলকে জানিয়েছিল যে ওই স্থানে তুরস্কের কোনো ঘাঁটি বা স্থায়ী সামরিক উপস্থিতির পরিকল্পনা নেই।
তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলার আগে বা হামলার সময় ওই বিমান ঘাঁটিতে তুরস্কের কোনো সামরিক প্রতিনিধি দল উপস্থিত ছিল না। এই হামলাকে সিরিয়ার সার্বভৌমত্বের অগ্রহণযোগ্য লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে তারা। একইসঙ্গে সিরিয়ার অবকাঠামো ও সামরিক সক্ষমতা পুনর্গঠনের প্রচেষ্টার প্রতি আঙ্কারা তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে।
বৃহস্পতিবার নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান জানান, ইসরায়েলি নেতার সাম্প্রতিক সংঘাতমূলক পদক্ষেপগুলো মূলত অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব-নিকাশ এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। তিনি জানান, ইসরায়েলি নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা বাড়ছে এবং নেতানিয়াহু ক্রমশ একঘরে হয়ে পড়ছেন। অন্যান্য কট্টরপন্থী দলের সঙ্গে প্রতিযোগিতার মধ্যে তুরস্কের প্রতি বৈরিতাকে নেতানিয়াহু রাজনৈতিক লাইফলাইন হিসেবে দেখছেন বলেও তিনি উল্লেখ করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.