আপনি পড়ছেন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সর্বোচ্চ এই সাংবিধানিক পদের জন্য তাকেই সেরা পছন্দ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন প্রবীণ এই রাজনীতিক।

আমীর খসরু: রাষ্ট্রপতি পদে ফখরুলই সেরা পছন্দ
জাতীয় সংসদে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নির্বাচনের ফলাফল ঘোষণার পর সংসদ ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খসরু। তিনি জানান, মির্জা ফখরুল তার পুরো রাজনৈতিক জীবন গণতন্ত্রের জন্য লড়াই করে এবং জেল-জুলুম সহ্য করে পার করেছেন। তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুরোপুরি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এর চেয়ে ভালো কোনো পছন্দ হতেই পারত না।’

অর্থমন্ত্রী বলেন, ‘তিনি দীর্ঘ সংগ্রাম করেছেন, কারাবরণ ও নিপীড়ন সহ্য করেছেন এবং সারাজীবন ত্যাগ স্বীকার করে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন।’

গণতান্ত্রিক আন্দোলনে মির্জা ফখরুলের অবদান সবসময় সামনের সারিতে ছিল উল্লেখ করে তাকে একজন সৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে বর্ণনা করেন খসরু। তিনি আরও বলেন, ‘আমি আনন্দিত যে এমন একজন ব্যক্তি রাষ্ট্রপতির কার্যালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন।’

আমির খসরু জানান, এই রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা ফিরে আসারই প্রতিফলন। তিনি বলেন, ‘আমরা এতদিন ধরে গণতন্ত্রের কথা বলে আসছি, আর আজ তার প্রতিফলন দেখছি। আমার মনে হয়, বাংলাদেশে সর্বশেষ কবে একটি প্রকৃত রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল, মানুষ তা প্রায় ভুলেই গিয়েছিল।’

নির্বাচিত সংসদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াকে একটি বড় অর্জন বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার রূপকল্প বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সংস্কৃতি বজায় রাখার ওপর জোর দেন এই বিএনপি নেতা। তিনি জানান, গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের জন্য তারা লড়াই করেছেন, কষ্ট সহ্য করেছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। পাশাপাশি দেশের মানুষও এই উদ্দেশ্যে নিজেদের জীবন উৎসর্গ করেছে এবং নিপীড়ন সহ্য করেছে।

আমির খসরু বলেন, ‘আমাদের অবশ্যই এই গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখতে হবে এবং গণতন্ত্রের সংস্কৃতি বজায় রাখতে হবে। এটি অব্যাহত থাকলে ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারব।’

নতুন রাষ্ট্রপতির কাছে প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে খসরু জানান, মির্জা ফখরুল দীর্ঘকাল ধরে গণতন্ত্রের মশালবাহী হিসেবে কাজ করেছেন। নতুন সাংবিধানিক পদে থেকেও তিনি একই ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘তিনি আজ গণতন্ত্রের মশালবাহী হিসেবে এখানে আসছেন। গণতন্ত্রের ধারাবাহিকতা নিশ্চিতে অতীতে তিনি যে ভূমিকা পালন করেছেন, তা ভবিষ্যতেও অপরিবর্তিত থাকবে।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.