আপনি পড়ছেন

ইরানের অর্থনীতি ধ্বংস করে দেশটির ইসলামী প্রজাতন্ত্রের সরকারকে পতনের দিকে ঠেলে দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মিত্রদেরও ওয়াশিংটনের এই প্রচেষ্টায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। খবর বিবিসির

মার্কিন অর্থমন্ত্রী: ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতন ঘটানো হবে
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, আমরা এই (ইরান) সরকারকে পতনের দিকে নিয়ে যাব। এখন আমাদের মিত্র ও বিশ্বের অন্যান্য দেশের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আপনি হয় আমাদের সঙ্গে আছেন, নয়তো আমাদের বিপক্ষে।

বেসেন্টের এই মন্তব্যের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যারা ইরানের ইসলামী প্রজাতন্ত্রকে যেকোনো ধরনের সহায়তা দেবে, তাদের ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে।

বেসেন্ট বলেন, ইরানের অর্থনীতির ওপর পরিকল্পিত চাপের লক্ষ্য হবে এমন পরিস্থিতি তৈরি করা, যাতে বড় পরিসরে আবার সামরিক সংঘাতে জড়ানোর প্রয়োজন কমে আসে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। তাদের দাবি ছিল, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ঠেকাতেই এই হামলা চালানো হয়েছে। তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।

ইরান পাল্টা ইসরায়েল, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। এরপর থেকে ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচল অনেকাংশে বন্ধ করে দেয়। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দামে ব্যাপক ওঠানামা দেখা দেয়।
এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরান একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর জুনেও আরেকটি যুদ্ধবিরতি হয়। উভয় চুক্তির লক্ষ্য ছিল সংঘাতের অবসানে আলোচনার পথ তৈরি করা। কিন্তু যুদ্ধবিরতিগুলো বারবার ভেঙে গেছে এবং কূটনৈতিক আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে।

নতুন করে সরাসরি যুদ্ধে না গিয়ে ট্রাম্প প্রশাসন এখন ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক চাপ তৈরির প্রস্তুতি নিচ্ছে। বেসেন্ট বলেন, এটি হবে কোনো দেশের বিরুদ্ধে ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক অভিযান’। তিনি একে বিশ্বের ইতিহাসে ‘সবচেয়ে বড় সমন্বিত অর্থনৈতিক বিচ্ছিন্নতা’ হিসেবে অভিহিত করেন।

ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া আন্তর্জাতিক অংশীদারদের উদ্দেশে বেসেন্ট বলেন, কেউ যদি ইরানে অর্থ স্থানান্তর করে, দেশটির তেল কেনে বা অন্য কোনোভাবে বাণিজ্য চালিয়ে যায়, তাহলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করতে মার্কিন অর্থ মন্ত্রণালয় ও সরকার ‘পূর্ণ শক্তি’ প্রয়োগ করবে। নতুন পরিকল্পনার বিস্তারিত আগামী ২৪ আগস্ট এক সংবাদ সম্মেলনে প্রকাশ করা হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.