আপনি পড়ছেন

শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়াতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে উৎপাদন বাড়ানোর জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরাসরি ক্রয় পদ্ধতি পরিহার করে সময়মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি। ২০২৯ সালের মধ্যে দেশকে বড় উৎপাদন কেন্দ্রে রূপান্তর এবং টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই নির্দেশনা দেওয়া হয়।

কয়লাভিত্তিক বিদ্যুতের উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র

দেশের জ্বালানি সংকট নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের সার্বিক চিত্র তুলে ধরে ২০২৯ সাল পর্যন্ত মধ্যমেয়াদি এবং ২০৩৫ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি পরিকল্পনা উপস্থাপন করে। একই সঙ্গে গ্যাস, জ্বালানি তেল ও কয়লার চাহিদা ও সরবরাহের তথ্য বিস্তারিত পর্যালোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর সাংবাদিকদের জানান, আসন্ন শীত মৌসুমের মধ্যেই শিল্পে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে এবং আগামী গ্রীষ্মের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ উভয় খাতেই দৃশ্যমান অগ্রগতি অর্জিত হবে।

জ্বালানি তেলের মজুদ ৯০ দিনের চাহিদায় উন্নীত করার লক্ষ্যে কাজ করছে সরকার। আগামী ৩০ আগস্টের মধ্যে আমদানি করা সব তেল দেশে পৌঁছালে মজুদের পরিমাণ দাঁড়াবে ৫৭ দিনে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে মাত্র ১৪ দিনের জ্বালানি তেলের মজুদ ছিল।

স্বল্পমেয়াদে গ্যাসের ঘাটতি মেটাতে সরকার দুটি ভাসমান টার্মিনালের সক্ষমতা অনুযায়ী এলএনজি আমদানির ওপর জোর দিচ্ছে। সম্প্রতি সরাসরি ক্রয় পদ্ধতিতে আদেশ দেওয়া ছয়টি এলএনজি কার্গো সরবরাহকারীরা বেশি দামে অন্য দেশে পাঠিয়ে দিলে বাংলাদেশ তা পেতে ব্যর্থ হয়। এ ধরনের পদ্ধতি এলএনজি সরবরাহে অনিশ্চয়তা তৈরি করে এবং দুর্নীতির সুযোগ বাড়িয়ে দেয় বলে কর্মকর্তারা মন্তব্য করেন।

শিল্পে গ্যাসের সরবরাহ বাড়াতে বিদ্যুতে কিছুটা ভর্তুকি বাড়লেও কয়লাভিত্তিক উৎপাদনকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সেপ্টেম্বর বা অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু হলে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর চাপ কিছুটা কমবে।

জ্বালানি সরবরাহ বাড়াতে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে ৫০০ কোটি টাকা ব্যয়ে একটি পাইপলাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এর পাশাপাশি দেশজুড়ে ১৫০টি গ্যাসকূপ খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের বাইরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি নিয়ে আলোচনা চলছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.