আপনি পড়ছেন

রাজধানী ঢাকার বাজারে সপ্তাহ ব্যবধানে বেড়েছে চিনি ও খোলা ভোজ্যতেলের দাম। এছাড়া অনেক দোকানে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। তবে সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজির দাম কিছুটা কমলেও ডিম, মাছ, মাংস ও অমৌসুমি সবজির বাজার এখনও চড়া রয়েছে।

তেল ও চিনির দাম বাড়ায় স্বস্তি নেই বাজারে
সম্পাদিত ছবি

২১ আগস্ট রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে সবজির দাম সামান্য কমলেও নিত্যপ্রয়োজনীয় বেশিরভাগ পণ্যের দাম সাধারণ ক্রেতাদের অস্বস্তিতে রেখেছে।

খুচরা বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকায়, যা এক সপ্তাহ আগের তুলনায় প্রায় ১০ টাকা বেশি। প্যাকেটজাত চিনির দামও শিগগিরই বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। লালবাগের মুদি দোকানি মিরাজ জানান, সাম্প্রতিক দিনগুলোতে ডিলাররা ৫০ কেজির চিনির বস্তাপ্রতি ৯০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত দাম বাড়িয়েছেন।

এদিকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি দেখা গেছে। খুচরা বিক্রেতাদের অভিযোগ, সম্ভাব্য মূল্যবৃদ্ধির আশায় পরিবেশকরা সরবরাহ কমিয়ে দিয়েছেন। তবে বোতলজাত সয়াবিনের খুচরা মূল্য প্রতি লিটার ২০০ টাকায় অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮৫ থেকে ১৯০ টাকা এবং খোলা পাম তেল ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি আটার দামও বেড়েছে; ব্র্যান্ডভেদে খোলা আটা প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকা এবং প্যাকেটজাত আটা ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে সরবরাহ বাড়ায় অধিকাংশ সবজির দাম কিছুটা কমে প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে নেমেছে। তবে অমৌসুমি সবজিগুলোর দাম এখনও ১০০ টাকার উপরে। বাজারে প্রতি কেজি টমেটো ১৩০ টাকা, বেগুন ১২০ টাকা, গাজর ১৪০ টাকা, বরবটি ১০০ টাকা এবং শিম ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানি বাড়ায় পাইকারি বাজারে দাম কমলেও খুচরায় কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১৬০ টাকায়। তবে পেঁয়াজ প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকা এবং আলু ২৫ থেকে ৩০ টাকায় স্থিতিশীল রয়েছে।

নিউ মার্কেটের সবজি বিক্রেতা খাদিমুল ইসলাম জানান, সামগ্রিকভাবে বাজারে সরবরাহ ভালো হলেও অমৌসুমি সবজির সরবরাহ কম থাকায় বেগুন, শিম, গাজর ও টমেটোর দাম বাড়তি রয়েছে।

ডিম ও মাংসের বাজারেও উচ্চমূল্য বজায় রয়েছে। প্রতি ডজন ডিম খুচরা বাজারে ১৪০ থেকে ১৫০ টাকা এবং পাড়া-মহল্লার দোকানে ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩২০ থেকে ৩৪০ টাকা এবং দেশি মুরগি প্রায় ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৮০ থেকে ৮০০ টাকায়।

মাছের বাজারে প্রতি কেজি তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২৩০ থেকে ২৫০ টাকা এবং রুই ও কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার ৫০০ টাকায় এবং বড় আকারের ইলিশের দাম ঠেকেছে ৩ হাজার টাকায়।

নিউ মার্কেটে আসা ক্রেতা আবু দাউদ বলেন, ‘মাছের বাজারে গেলে চমকে উঠতে হয়। ২৫০ টাকার নিচে কোনো মাছই পাওয়া যায় না।’

মাছ বিক্রেতা কফিল উদ্দিন বলেন, ‘একদিন ২০ থেকে ৩০ টাকা কমলেও পরদিনই আবার দাম বেড়ে যায়।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.