কারা বিভাগে ফিরছেন সাবেক ডিআইজি শামসুল হায়দার
- Details
- by ২৪ ডেস্ক
এক-এগারোর সময় আলোচনায় আসা সাবেক কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী আবারও কারা অধিদপ্তরে ফিরছেন। তাকে অধিদপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

এই নিয়োগ চূড়ান্ত হলে কারা অধিদপ্তরের ইতিহাসে এটিই হবে প্রথম কোনো উপদেষ্টার পদায়ন। এ বিষয়ে শামসুল হায়দার সংবাদমাধ্যমকে জানান, পুলিশ প্রধান তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং রবিবার (২৩ আগস্ট) সরকারি পর্যায়ের বৈঠকের পর তারা আলোচনায় বসবেন।
নিজের সম্ভাব্য দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে বলা হয়েছে। এরপর বিস্তারিত জানা যাবে। সরকার কোনো দায়িত্ব দিলে তা যথাযথভাবে পালনের চেষ্টা করব।’
প্রাথমিকভাবে তাকে চুক্তিভিত্তিক কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) হিসেবে নিয়োগ দেওয়ার আলোচনা চললেও বর্তমানে উপদেষ্টা করার প্রস্তাবটি বেশি গুরুত্ব পাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে আগামী সপ্তাহের শুরুতেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।
সম্প্রতি আইজি প্রিজনস ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার পর থেকেই পদটিতে নতুন নিয়োগ নিয়ে তোড়জোড় শুরু হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ের তথ্যমতে, কারা প্রশাসনের মতো সংবেদনশীল খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তার দক্ষতা কাজে লাগাতেই তাকে উপদেষ্টা হিসেবে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দায়িত্ব গ্রহণের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানও শামসুল হায়দারের সঙ্গে যোগাযোগ করে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। এরপর থেকেই প্রশাসনিক ও গোয়েন্দা সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসার প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেন।
এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ বিভিন্ন রাজনৈতিক নেতা যখন বিশেষ সাব-জেলে বন্দি ছিলেন, তখন কারাগার ব্যবস্থাপনার মূল দায়িত্বে থেকে আলোচনায় আসেন শামসুল হায়দার। পরবর্তীতে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের সময় জেল কোড লঙ্ঘনের অভিযোগে তাকে ঢাকা বিভাগ থেকে বদলি করা হয়। চাকরি থেকে অবসরের পর ২০২২ সালে তিনি সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর মহাব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.