এরদোয়ানকে নিশানা করায় ইসরায়েলের কড়া সমালোচনা তুরস্কের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে লক্ষ্য করে দেওয়া ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও কড়া সমালোচনা করেছে তুরস্ক। আঙ্কারা এই ধরনের বক্তব্যকে ‘ঐতিহাসিক বাস্তবতা ও রাজনৈতিক গুরুত্বহীন’ বলে অভিহিত করেছে। শুক্রবার তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া ব্যক্ত করে।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানায়, তুর্কি প্রেসিডেন্টকে নিশানা করে দেওয়া ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য মূলত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায় এড়ানোর একটি অপচেষ্টা এবং তাদের চরম অসহায়ত্বের বহিঃপ্রকাশ।
বিবৃতিতে উল্লেখ করা হয়, নির্বাচনে বাড়তি সুবিধা পেতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সহযোগীরা ‘সস্তা রাজনীতি’ করছেন। আন্তর্জাতিক বিচারিক আদালতে গণহত্যার অভিযোগের মুখোমুখি হওয়া একটি প্রশাসনের এমন বক্তব্য স্পষ্ট করে দেয় যে সত্যের পক্ষে তুরস্কের কণ্ঠ ও প্রেসিডেন্ট এরদোয়ানের আপসহীন অবস্থান তাদের কতটা বিচলিত করেছে।
তুর্কি কর্তৃপক্ষ আরও জানায়, ইসরায়েলের চলমান নির্বাচনি প্রচারণা দায়িত্বজ্ঞানহীন নিরাপত্তা পপুলিজম এবং আগ্রাসী হুমকি-ধমকির রাজনীতির মাধ্যমে পরিচালিত হচ্ছে। সস্তা রাজনীতির অংশ হিসেবেই নেতানিয়াহু প্রশাসন তুরস্ককে একটি নতুন ‘হুমকি’ হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে।
নিজ দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থ হাসিলে উত্তেজনা বৃদ্ধির এই কৌশল শুধু ইসরায়েলের জন্যই নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছে তুরস্ক। সেই সঙ্গে যে কোনো মূল্যে আঙ্কারা অতীতের মতোই মজলুমের পক্ষে এবং শান্তি, ন্যায়বিচার ও স্থিতিশীলতার পক্ষে থাকবে বলে পুনর্ব্যক্ত করা হয়।
এর আগে শুক্রবার গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র কর্মীদের ওপর ইসরায়েলি হামলার ঘটনায় চলমান মামলার অংশ হিসেবে নেতানিয়াহু ও অন্য এক ইসরায়েলি আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ জানায় তুরস্ক।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.