আপনি পড়ছেন

দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নীতিগত অবস্থান নেওয়া হয়েছে। কিন্তু প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতিতে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশের প্রায় ৭০ শতাংশ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের জন্য কোনো কার্যকর ইন্টারনেট সংযোগ বা ডিজিটাল সুবিধা নেই। আজ শনিবার বণিক বার্তায় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কারিগরি শিক্ষা: ৭০% প্রতিষ্ঠানে পাঠদানে ইন্টারনেট ব্যবহারের সুবিধা নেই
ব্যবহারিক শিক্ষায় ডিজিটাল সিমুলেশনের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠছে

ব্যানবেইসের ‘শিক্ষা পরিসংখ্যান ২০২৪’ পর্যালোচনায় দেখা যায়, দেশে কার্যরত মোট ৯ হাজার ৩১-টি কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে সরকারি ১ হাজার ১০১টি এবং বেসরকারি ৮ হাজার ২০৯টি। এসব প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৩০ দশমিক ৮৮ শতাংশে শ্রেণিকক্ষে ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে, যেখানে সাধারণ শিক্ষায় এই হার প্রায় ৬৯ শতাংশ এবং মাদরাসায় প্রায় ৪৯ শতাংশ।

অবকাঠামোগত এই সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয় দেশের ২ হাজার ৪১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সংযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমীন জানান, পাঠদানে ইন্টারনেট এখন অপরিহার্য এবং সরকারি প্রতিষ্ঠানে সুবিধা নিশ্চিতের পর পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানকে এর আওতায় আনা হবে। আগের কেনাকাটায় সরঞ্জামের মান নিয়ে অভিযোগ থাকলেও বর্তমান প্রকল্পে মানসম্পন্ন প্রযুক্তি ও কার্যকর রক্ষণাবেক্ষণে জোর দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ব্যবহারিক শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, ব্যয়বহুল আধুনিক যন্ত্রপাতির ঘাটতি থাকা সত্ত্বেও ইন্টারনেট থাকলে ভার্চুয়াল ল্যাব ও অনলাইন সিমুলেশনের মাধ্যমে শিক্ষার্থীরা জটিল প্রযুক্তির ব্যবহার শিখতে পারে। পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালি জানান, শিল্পকারখানায় শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানোর সীমাবদ্ধতা ডিজিটাল মাধ্যমে দূর করা সম্ভব, যার জন্য প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক থাকা জরুরি।

আন্তর্জাতিক প্রেক্ষাপটে জার্মানি তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়াল টেকনোলজি ল্যাব ও অগমেন্টেড রিয়ালিটির মাধ্যমে শিক্ষার্থীদের ঝুঁকিমুক্ত পরিবেশে জটিল যন্ত্রপাতি পরিচালনার প্রশিক্ষণ দিচ্ছে। এছাড়া সিঙ্গাপুরের স্কিলসফিউচার উদ্যোগ এবং ক্লাউড কম্পিউটিংভিত্তিক আধুনিক প্রশিক্ষণ তরুণদের বৈশ্বিক শ্রমবাজারের উপযোগী করে তুলছে, যা ইউনেস্কোর প্রতিবেদনেও ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে স্বীকৃত হয়েছে।

সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. তারিকুল হাকিমের মতে, কম্পিউটারসহ প্রতিটি বিষয়ের মানসম্মত শিক্ষার স্বার্থে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা দ্রুত বৃদ্ধি করা প্রয়োজন। অন্যদিকে বরিশাল বিভাগের একটি প্রতিষ্ঠানের প্রধান অভিযোগ করেন, যে সামান্যসংখ্যক প্রতিষ্ঠানে সংযোগ ও প্রযুক্তিপণ্য দেওয়া হয়েছিল, সেগুলোর অনেক সরঞ্জাম দ্রুত নষ্ট হওয়ায় বাস্তবে বড় অংশের সুফল মিলছে না।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.