ফের এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু
- Details
- by ২৪ ডেস্ক
মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনাল থেকে তিন দিন বন্ধ থাকার পর আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এলএনজি কার্গোর ঘাটতির কারণে গত ১৯ আগস্ট থেকে টার্মিনালটি বন্ধ ছিল। শনিবার (২২ আগস্ট) দুপুর থেকে পুনরায় রিগ্যাসিফিকেশন শুরু হয়।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে টার্মিনালটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস দেওয়া হচ্ছে। কার্যক্রম স্বাভাবিক হলে সরবরাহের পরিমাণ ধাপে ধাপে বাড়ানো হবে।
পেট্রোবাংলার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর সাড়ে ২টা পর্যন্ত দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে মোট ৬৭০ এমএমসিএফডি এলএনজি সরবরাহ করা হয়েছে। একই সময়ে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহের পরিমাণ ছিল প্রায় ২ হাজার ৩০০ এমএমসিএফডি।
পেট্রোবাংলার প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) বিভাগের পরিচালক এবং অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রকৌশলী মো. শোয়েব জানান, এক্সিলারেট টার্মিনাল পুনরায় চালু হয়েছে এবং গ্যাস সরবরাহ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সরবরাহ আরও বাড়ানো হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, টার্মিনালে এলএনজি সরবরাহের জন্য একটি জাহাজ শনিবার পৌঁছানোর কথা ছিল। তবে নির্ধারিত সময়ের এক দিন আগেই জাহাজটি মহেশখালীতে পৌঁছে যাওয়ায় শনিবার থেকেই টার্মিনালটি চালু করা সম্ভব হয়েছে।
এর আগে মজুত এলএনজি শেষ হয়ে যাওয়ায় ১৯ আগস্ট থেকে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে দেশের চলমান গ্যাস সংকট আরও তীব্র হয়ে ওঠে। বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র ও শিল্প-কারখানাগুলোতে এর প্রভাব পড়ে।
এরও আগে গত ২১ জুলাই মহেশখালীতে জাহাজ থেকে জাহাজে এলএনজি স্থানান্তরের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এক্সিলারেটের টার্মিনালটি দীর্ঘ সময় অচল ছিল এবং জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ কমে যায়।
পরবর্তীতে ক্ষতিগ্রস্ত টার্মিনালটি সচল করতে প্রয়োজনীয় যন্ত্রাংশ দ্রুত আমদানির উদ্যোগ নেয় সরকার। মেরামত শেষে এক্সিলারেট টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু হলেও এলএনজি মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১৯ আগস্ট আবারও সরবরাহ বন্ধ হয়ে যায়।
দেশের গ্যাসের চাহিদা পূরণে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্সিলারেট টার্মিনাল পুনরায় চালু হওয়ায় গ্যাস সংকটে থাকা বিদ্যুৎকেন্দ্র ও শিল্প-কারখানাগুলোতে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.