দুর্নীতির তথ্য তুলে ধরতে দুই তরুণের ‘ঘুষসাইট’ চালু
- Details
- by ২৪ ডেস্ক
সরকারি সেবায় ঘুষের লেনদেন ও দাবির চিত্র তুলে ধরতে ‘ঘুষসাইট’ (ghush.site) নামে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছেন বাংলাদেশের দুই তরুণ। কোনো ধরনের ব্যক্তিগত পরিচয় প্রকাশ না করেই দেশের সরকারি দপ্তরগুলোতে হওয়া ঘুষের দাবির তথ্য এই ওয়েবসাইটে জমা দেওয়া যায়।

২১ আগস্ট আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য কাউকে ব্যক্তিগতভাবে অভিযুক্ত করা নয়, বরং জনসেবা খাতে অনানুষ্ঠানিক আর্থিক লেনদেনের ধরন বা চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরা।
ওয়েবসাইটটির অন্যতম প্রতিষ্ঠাতা সাইফ কবীর জানান, বাংলাদেশে ঘুষের অস্তিত্ব সম্পর্কে সবাই অবগত হলেও এর সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান কারও কাছে নেই। সেবাগ্রহীতারা যাতে কোনো দপ্তরে যাওয়ার আগেই সেখানকার পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে পারেন, সেই লক্ষ্যেই একটি উন্মুক্ত তথ্যভাণ্ডার তৈরি করা হয়েছে। তিনি আরও জানান, ভারতের একটি প্ল্যাটফর্ম থেকে অনুপ্রাণিত হয়ে তিনি ও তার বন্ধু শাহেদ শরীফ মাত্র একদিনের মধ্যে বাংলাদেশের জন্য এই সাইটটি তৈরি করেন।
ওয়েবসাইটটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের আটটি বিভাগ থেকে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকার ঘুষ দাবির মোট ৪৫৮টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৫৪টি অভিযোগ নথিভুক্ত হয়েছে। এছাড়া চট্টগ্রামে ৯৮টি, সিলেটে ২৪টি, রাজশাহী ও খুলনায় ২২টি করে, ময়মনসিংহে ১৬টি, রংপুরে ১৫টি এবং বরিশালে ৭টি অভিযোগ এসেছে। তবে এসব তথ্যের সত্যতা যাচাইকৃত নয় এবং এগুলো সম্পূর্ণ ব্যবহারকারীদের দেওয়া বিবরণের ওপর ভিত্তি করে প্রকাশিত।
ওয়েবসাইটে তথ্য জমা দেওয়ার প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন হয়। সেবাগ্রহীতারা সংশ্লিষ্ট দপ্তর, সেবার নাম, আনুমানিক এলাকা, দাবিকৃত অর্থের পরিমাণ ও ফলাফলের বিবরণ দেন। এরপর একটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা ব্যক্তির নাম, ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র বা কোনো শনাক্তকরণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলে তা প্রকাশ করে।
উদ্যোক্তারা স্পষ্ট করেছেন, এটি কোনো আইনি অভিযোগ কেন্দ্র বা সত্যতা যাচাইয়ের মাধ্যম নয়; বরং জনসচেতনতা বাড়ানোর একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। বিভাগ, দপ্তর এবং অর্থের পরিমাণ অনুযায়ী তথ্যগুলো যে কেউ অনুসন্ধান করতে পারেন। ওয়েবসাইটটি উদ্যোক্তাদের নিজস্ব অর্থায়ন এবং ব্যবহারকারীদের স্বেচ্ছায় দেওয়া অনুদানে পরিচালিত হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.