আপনি পড়ছেন

মার্কিন প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসির সঙ্গে ১৩ বছর মেয়াদি একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ চুক্তি সই করেছে পেট্রোবাংলা। ২০২৬ থেকে ২০৩৮ সালের মধ্যে মোট ১১৭ কার্গো এলএনজি সরবরাহের এ চুক্তির মূল্য নির্ধারণ পদ্ধতিতে শুরুতে আমদানির ব্যয় তুলনামূলক বেশি হতে পারে। তবে দীর্ঘমেয়াদে মার্কিন হেনরি হাব সূচকে রূপান্তরের পর এই ব্যয় কমে আসার সুযোগ রয়েছে।

গানভরের এলএনজি চুক্তি : চড়া শুরুতে সস্তার দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি
সাগরে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজিবাহী জাহাজ

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা এবং প্রথাগত সরবরাহকারীদের সরবরাহ হ্রাসের কারণে বাংলাদেশকে খোলাবাজার বা স্পট মার্কেট থেকে চড়া মূল্যে এলএনজি সংগ্রহ করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে কয়েক দফা আলোচনার পর গানভরের সঙ্গে দীর্ঘমেয়াদি এই চুক্তিটি চূড়ান্ত করা হয়।

চুক্তি অনুযায়ী, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত জাপান কোরিয়া মার্কার (জেকেএম) সূচকের সঙ্গে ০.০৮৭৫ ডলার প্রিমিয়াম যোগ করে বাংলাদেশকে মোট ১৪ কার্গো এলএনজি কিনতে হবে। বর্তমান বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলভিত্তিক দীর্ঘমেয়াদি চুক্তির তুলনায় জেকেএম সূচক অনুযায়ী এলএনজির দাম প্রায় দ্বিগুণ। পরবর্তীতে ২০২৮ সালে ৩টি কার্গো এবং ২০২৯ থেকে ২০৩৮ সাল পর্যন্ত প্রতি বছর ১০টি করে কার্গো হেনরি হাব ফর্মুলার আওতায় আনা হবে, যার মূল্য নির্ধারিত হবে হেনরি হাব দরের ১২১ শতাংশের সঙ্গে প্রতি এমএমবিটিইউতে অতিরিক্ত ৫.২০ ডলার যোগ করে।

১৬ আগস্টের বাজারদর বিশ্লেষণ করে দেখা যায়, প্রতি ব্যারেল ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৮৮.৫২ ডলারের ওপর ভিত্তি করে দেশের বিদ্যমান দীর্ঘমেয়াদি তেল-ভিত্তিক চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়ে প্রায় ১০.৯৩ থেকে ১২.৩২ ডলার। বিপরীতে গানভরের জেকেএম ফর্মুলায় প্রতি এমএমবিটিইউর দাম দাঁড়ায় ২১.৩০ ডলার।

বর্তমানে কাতারএনার্জি, ওকিউ ট্রেডিং ও এক্সিলারেট গ্যাসের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি ব্রেন্টভিত্তিক চুক্তি রয়েছে। এসব চুক্তির তুলনায় বর্তমান বাজার পরিস্থিতিতে গানভরের জেকেএম-ভিত্তিক এলএনজি প্রতি এমএমবিটিইউতে প্রায় ৮.৯৮ থেকে ১০.৮০ ডলার পর্যন্ত বেশি ব্যয়বহুল।

অবশ্য বাংলাদেশের বর্তমান স্বল্পমেয়াদি জেকেএম-ভিত্তিক চুক্তিগুলোর তুলনায় গানভরের নির্ধারিত প্রিমিয়াম সবচেয়ে কম। ওকিউ ট্রেডিং, আরামকো ট্রেডিং ও সোকার ট্রেডিংয়ের স্বল্পমেয়াদি চুক্তির তুলনায় গানভরের প্রিমিয়াম প্রতি এমএমবিটিইউতে উল্লেখযোগ্য পরিমাণে সাশ্রয়ী।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.