সৌদি-তুর্কি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে যুক্ত হতে পারে বাংলাদেশ
- Details
- by ২৪ ডেস্ক
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় গঠিত সহযোগিতা কাঠামোয় যুক্ত হওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ। তবে এ ক্ষেত্রে দেশের জাতীয় স্বার্থ, আঞ্চলিক পরিস্থিতি ও পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। তাই কোনো আন্তর্জাতিক জোট বা সহযোগিতামূলক কাঠামোয় যুক্ত হওয়ার আগে দেশের স্বার্থকেই সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে রাখা হবে।
হুমায়ুন কবির বলেন, বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্য পরিস্থিতিতে পরিবর্তন আসছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক বা প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাবনা যাচাই করবে বাংলাদেশ। জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে এ ধরনের উদ্যোগে যুক্ত হওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কও ধীরে ধীরে জোরদার হচ্ছে। স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব সফর করবেন বলেও জানান হুমায়ুন কবির। তার এ সফরের মাধ্যমে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি।
গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো—তিন দেশের যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ এ ধরনের সহযোগিতা কাঠামোয় যুক্ত হওয়ার সম্ভাবনা বিবেচনা করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও দেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারই মুখ্য হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.